দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৯ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৪১

২৭ সেপ্টেম্বর ২০২৬ - ১৬:৩১
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৯ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৪১
ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। তবে এই নির্দিষ্ট সময়ে নিশ্চিত হামরোগে আক্রান্ত হয়ে কারও মারা যাওয়ার তথ্য পাওয়া যায়নি। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

​বিজ্ঞপ্তিতে শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার হালনাগাদ স্বাস্থ্য পরিস্থিতি তুলে ধরা হয়।

​স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৬ জনে। এর মধ্যে ১০০ জন নিশ্চিতভাবে হাম রোগে এবং ৯৯৫ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছেন।

​আক্রান্ত ও চিকিৎসার চিত্র

স্বাস্থ্য বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হামের সন্দেহভাজন ও নিশ্চিত আক্রান্ত মিলিয়ে নতুন করে ১ হাজার ৩৪১ জন শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে ১১৩ জনের শরীরে নিশ্চিতভাবে হামের সংক্রমণ পাওয়া গেছে।

​অধিদপ্তরের পরিসংখ্যান থেকে আরও জানা যায়, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৬৬ হাজার ৩১০ জন হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৫৯ হাজার ৫১৯ জন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0