সাইবার সুরক্ষা আইন চূড়ান্ত নয়, সংশোধনের সুযোগ রয়েছে: তথ্য উপদেষ্টা
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন এখনও চূড়ান্ত করা হয়নি এবং এতে প্রয়োজনীয় পরিবর্তন ও সংশোধনের সুযোগ রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী, বাংলাদেশ জার্নালিস্টস কাউন্সিল (বিজেসি)-এর পর্যালোচনা ও প্রস্তাবনা নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
অপতথ্য রোধে মিডিয়া লিটারেসির গুরুত্ব
আলোচনা সভায় তথ্য উপদেষ্টা উল্লেখ করেন, নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি ইন্টারনেটে অপতথ্য ছড়ানো বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এজন্য সাধারণ মানুষের মধ্যে মিডিয়া লিটারেসি বা গণমাধ্যম-সংক্রান্ত সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে।
অনলাইন সাংবাদিকতা ও সমান নীতি প্রয়োগ
বর্তমান সময়ে অনলাইনভিত্তিক ডিজিটাল সাংবাদিকতার নানা নতুন মাধ্যম ও মনিটাইজেশন কাঠামো তৈরি হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এসব বিষয়কে একটি সুষ্ঠু নীতিমালার আওতায় আনা প্রয়োজন।
এছাড়া গুজবে কান না দিয়ে বস্তুনিষ্ঠতার দিকে নজর দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, যদি কোনো ধরনের মিথ্যাচার বা অপতথ্য ছড়ানো হয়, তবে আইন প্রয়োগের ক্ষেত্রে পক্ষ-বিপক্ষ না দেখে সবার ওপর সমানভাবে একই আইনি কাঠামো প্রযোজ্য হতে হবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











