দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, নতুন রোগী ভর্তি ১৪৩২
দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে রোগটিতে আক্রান্ত হয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৩২ জন।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত নিয়মিত ডেঙ্গু পরিস্থিতিবিষয়ক এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত একদিনে নতুন ভর্তি হওয়া আক্রান্তদের নিয়ে চলতি বছরে দেশে মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭১ হাজার ৫৩৬ জনে। একই সময়ে তিনজনের প্রাণহানির ঘটনায় চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২১৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩ জনের মধ্যে ঢাকা বিভাগের হাসপাতালে দুজন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান।
বিশেষজ্ঞরা বলছেন, এডিস মশার বংশবৃদ্ধি নিয়ন্ত্রণে ব্যক্তিগত সচেতনতা ও চারপাশ পরিষ্কার রাখা জরুরি। ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে দ্রুত নিকটস্থ হাসপাতালে যোগাযোগ ও চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











