শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ব্যবহারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কৌশলগত চুক্তি সই
শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনে কৌশলগত বেসামরিক পারমাণবিক চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র।
দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন পদক্ষেপ
গত শুক্রবার (২৫ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে এই দ্বিপক্ষীয় চুক্তি সই হয়। চুক্তিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসাদ। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষে এতে স্বাক্ষর করেন দেশটির সেক্রেটারি জ্যাকব হেলবার্গ। বিএনপি মিডিয়া সেল তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।
জাতীয় স্বার্থকে অগ্রাধিকার
উল্লেখ্য, দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গোরের ঢাকা সফরের সময় ওয়াশিংটন বেসামরিক পারমাণবিক খাতে সহযোগিতার লক্ষ্যে ঢাকার কাছে একটি সমঝোতা স্মারকের প্রস্তাব পেশ করে।
এর আগে গত ৩ আগস্ট সরকারের দৃষ্টিভঙ্গি তুলে ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানান, যুক্তরাষ্ট্রের দেওয়া এই প্রস্তাবকে বাংলাদেশ ইতিবাচক হিসেবে দেখছে। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, যেকোনো দ্বিপক্ষীয় সম্পৃক্ততার ক্ষেত্রে বাংলাদেশের জনগণের কল্যাণ ও জাতীয় স্বার্থ রক্ষাকেই প্রাধান্য দেওয়া হবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











