যুক্তরাষ্ট্রে অতিরিক্ত অবস্থান ও ভিসা শর্ত ভঙ্গ নিয়ে মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা
যুক্তরাষ্ট্রে প্রবেশের পর অনুমতি ছাড়া নির্ধারিত সময়ের বেশি অবস্থান করলে বা ভিসার শর্ত লঙ্ঘন করলে ভবিষ্যতে দেশটিতে ভ্রমণের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা জারি হতে পারে। এ বিষয়ে এক সতর্কবার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে ভিসা-সংক্রান্ত এই তথ্য প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়, ভিসা পাওয়া মানেই যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে প্রবেশের চূড়ান্ত নিশ্চয়তা নয়। কোনো ব্যক্তি সে দেশে প্রবেশ করার অনুমতি পাবেন কি না, কত দিন অবস্থান করতে পারবেন এবং কোনো বিশেষ নিয়ম কার্যকর হবে কি না—তা পুরোটাই নির্ধারণ করেন দেশটির প্রবেশস্থলে দায়িত্বপ্রাপ্ত ইমিগ্রেশন কর্মকর্তারা।
ভিসা শর্ত মেনে চলার গুরুত্ব
দূতাবাস জানায়, কোনো বিদেশি নাগরিক যদি অনুমোদিত সময়সীমা পার হওয়ার পরও অবস্থান চালিয়ে যান কিংবা নির্ধারিত ক্যাটাগরির বাইরে অন্য কোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন, তবে তার বিরুদ্ধে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ভ্রমণে স্থায়ী নিষেধাজ্ঞার আইনি বিধান রয়েছে।
একই সঙ্গে, নিজ নিজ ভিসার মেয়াদ ও যাবতীয় শর্ত যথাযথভাবে মেনে চলার সম্পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট ভ্রমণকারীর ওপরই বর্তায় বলে উল্লেখ করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











