আলমডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযান: ৩ প্রতিষ্ঠানকে ৩৮ হাজার টাকা জ/রি/মানা

২৭ সেপ্টেম্বর ২০২৬ - ১৬:০৯
প্রকাশিত: ১ ঘন্টা আগে
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
আলমডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযান: ৩ প্রতিষ্ঠানকে ৩৮ হাজার টাকা জ/রি/মানা
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া বাজার এলাকায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পরিচালিত এ তদারকি অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়।

​অভিযান চলাকালে খাদ্য পণ্য, ওষুধ, বীজ ও কীটনাশকের দোকান পরিদর্শনের পাশাপাশি সামগ্রিক বাজারব্যবস্থা তদারকি করা হয়। এসময় ২০০৯ সালের ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী মেয়াদোত্তীর্ণ বীজ ও কীটনাশক বিক্রির দায়ে ‘বিশ্বাস বীজ ভান্ডার’-এর মালিক মো. বাবুল বিশ্বাসকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

​এছাড়া স্বাস্থ্য সনদ না থাকা এবং মিষ্টি জাতীয় পণ্যে উৎপাদন ও মেয়াদের তারিখ উল্লেখ না করায় ‘জিয়া ফল ও মিষ্ঠান্ন ভান্ডার’-এর মালিক মো. জিয়া উদ্দিনকে ৮ হাজার টাকা এবং ‘সিরাজ মিষ্ঠান্ন ভান্ডার’-এর মালিক মো. সাহিবুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

​চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানকালে আরও উপস্থিত ছিলেন জেলা বীজ প্রত্যয়ন অফিসার সালমা জাহান নিপা, নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রিয়াজ মাহমুদ এবং আনসার ব্যাটালিয়নের একটি টিম।

সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান বলেন,ব্যবসায়ীদের বাজারমূল্য তালিকা হালনাগাদ রাখা, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য ক্রয়-বিক্রয় এবং মেয়াদোত্তীর্ণ বা নিম্নমানের পণ্য, ওষুধ, বীজ ও শিশুখাদ্য বিক্রি থেকে বিরত থাকার আহবান জানাচ্ছি।


সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0