চীন-বাংলাদেশ বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতা আরও জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

২৮ সেপ্টেম্বর ২০২৬ - ১৪:৪০
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
চীন-বাংলাদেশ বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতা আরও জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর
ছবি সংগৃহীত

বাংলাদেশের সঙ্গে চীনের অর্থনৈতিক সমৃদ্ধি, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতা আরও গতিশীল ও সম্প্রসারিত করার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে রোহিঙ্গা সংকট সমাধানসহ দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে দুই দেশের একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে।

​সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎ করতে আসেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বিদায়ী এই সৌজন্য সাক্ষাতে তারা পারস্পরিক সম্পর্ক জোরদারের নানান দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বৈঠকে প্রধানমন্ত্রী দুই দেশের মধ্যকার ঐতিহাসিক ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক শ্রদ্ধাভরে স্মরণ করেন।

​জাতিসংঘ অধিবেশনে অংশগ্রহণে অভিনন্দন

বৈঠকের শুরুতে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সফলভাবে অংশগ্রহণ এবং নিউইয়র্কে বিশ্বমঞ্চে কূটনৈতিক ইতিবাচক ভূমিকা পালনের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান চীনা রাষ্ট্রদূত।

​উন্নয়ন পাশে থাকার প্রত্যয়

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উল্লেখ করেন, বাংলাদেশের আর্থ-সামাজিক ও অবকাঠামোগত অবকাঠামোগত উন্নয়ন কর্মকাণ্ডে চীনের যে জোরালো সহযোগিতা রয়েছে, তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আগামী দিনগুলোতে দুই দেশের বন্ধুত্বের ভিত্তি আরও দৃঢ় ও সুসংহত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

​উচ্চপর্যায়ের এই গুরুত্বপূর্ণ আলোচনায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির এবং ইনভেস্টমেন্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়া চীনা রাষ্ট্রদূতের সফরসঙ্গী হিসেবে বৈঠকে অংশ নেন দেশটির ডেপুটি চিফ অব মিশন লিউ ইউইন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0