১৮ বছর পর রোনালদোকে বেঞ্চে বসিয়ে পর্তুগালের ঐতিহাসিক জয়
উয়েফা নেশন্স লিগে নরওয়ের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পেয়েছে পর্তুগাল। তবে ম্যাচের ফলাফলের চেয়েও বড় আলোচনার জন্ম দিয়েছে দলের প্রাণভোমরা ক্রিস্টিয়ানো রোনালদোর অনুপস্থিতি। পুরো ম্যাচেই পর্তুগিজ ফুটবল তারকাকে কাটাতে হয়েছে বদলি বেঞ্চে বসে। আর এই জয়ের মধ্য দিয়ে দীর্ঘ ১৮ বছর পর রোনালদোকে ছাড়া কোনো অফিশিয়াল ম্যাচে জয় অর্জনের বিরল ঘটনার সাক্ষী হলো পর্তুগাল।
১৮ বছর পর প্রথম জয়
ফরাসি সংবাদমাধ্যম ‘লেকিপ’-এর প্রতিবেদন অনুসারে, ২০০৮ সালের ১৫ জুনের পর রোনালদোকে মাঠে না নামিয়ে কোনো অফিসিয়াল ম্যাচে পর্তুগালের এটিই প্রথম জয়। নরওয়ের বিপক্ষে ম্যাচের একাদশে রোনালদোকে রাখেননি কোচ জেসুস। এমনকি পুরো ৯০ মিনিটের খেলা চলাকালে তাকে বদলি খেলোয়াড় হিসেবেও মাঠে নামানো হয়নি।
রোনালদোর পরিসংখ্যান ও অতীত ইতিহাস
জাতীয় দলের হয়ে সর্বোচ্চ ২৩৪টি ম্যাচ খেলা এবং ১৪৬টি গোল করা রোনালদোর জন্য এমন দৃশ্য অনেকটাই ব্যতিক্রমী। এর আগে ২০০৬ সালের ২১ জুন বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে মেক্সিকোর বিপক্ষে রোনালদোকে ছাড়া খেলে ২-১ গোলে জিতেছিল পর্তুগাল।
পরবর্তীতে ২০০৮ সালের ইউরোতে সুইজারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ কোনো অফিসিয়াল ম্যাচে রোনালদো পুরো সময় বেঞ্চে বসে ছিলেন, যে ম্যাচে পর্তুগাল ২-০ ব্যবধানে হেরে যায়। এছাড়া ২০২৪ সালের ৮ জুন ক্রোয়েশিয়ার বিরুদ্ধে এক প্রীতি ম্যাচেও তিনি পুরোটা সময় বেঞ্চে কাটিয়েছিলেন; সে ম্যাচেও পর্তুগিজরা ২-১ গোলে পরাজিত হয়েছিল।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











