দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩১০

২৮ সেপ্টেম্বর ২০২৬ - ১৭:৪১
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩১০
ছবি সংগৃহীত

দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা আবারও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩ জন শিশুর মৃত্যু হয়েছে, যাদের মধ্যে হামের লক্ষণ ছিল। একই সময়ে সারা দেশে আরও ১ হাজার ৩১০ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে।

​সোমবার (২৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত বুলেটিন থেকে এসব তথ্য জানা যায়।

​স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩ শিশুর মধ্যে চট্টগ্রাম বিভাগে ২ জন এবং সিলেট বিভাগে ১ জন রয়েছেন।

​প্রতিবেদনে আরও বলা হয়, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে সর্বমোট ১ লাখ ৮৯ হাজার ২৫৫ জন রোগী হামের লক্ষণ নিয়ে শনাক্ত হয়েছেন। ল্যাব পরীক্ষাসাপেক্ষে এর মধ্যে ২১ হাজার ৩০৮ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত করা হয়েছে।

​এ সময়ের মধ্যে দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৬৭ হাজার ৪৬৯ জন রোগী। তাদের মধ্যে ১ লাখ ৬০ হাজার ৭০৫ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

​স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ৯৯ জনের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে ল্যাব-পরীক্ষিত হামে ১০১ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৯৮ জনের মৃত্যু হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0