২২ অনলাইন প্ল্যাটফর্মে আর্থিক লেনদেনে বাংলাদেশ ব্যাংকের কঠোর সতর্কতা

২৮ সেপ্টেম্বর ২০২৬ - ১৭:৩৬
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
২২ অনলাইন প্ল্যাটফর্মে আর্থিক লেনদেনে বাংলাদেশ ব্যাংকের কঠোর সতর্কতা

কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়া পেমেন্ট এগ্রিগেটর সেবা দেওয়ার অভিযোগে ২২টি অনলাইন প্ল্যাটফর্মকে অবৈধ ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। লাইসেন্সবিহীন এসব প্ল্যাটফর্মের মাধ্যমে কোনো ধরনের আর্থিক লেনদেন না করতে এবং এদের কার্যক্রম থেকে বিরত থাকতে সর্বসাধারণের উদ্দেশ্যে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।

​গত রোববার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন বিভাগ এক বিজ্ঞপ্তির মাধ্যমে অনলাইন মনিটরিংয়ে চিহ্নিত এই ২২টি প্রতিষ্ঠানের নাম প্রকাশ করে।

​বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪’-এর ৪(২) ধারা অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমতি বা লাইসেন্স ব্যতিরেকে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান পেমেন্ট সেবা পরিচালনা করতে পারবে না। আইন অমান্য করে সেবা পরিচালনা করা একই আইনের ৩৭(১) ধারা অনুসারে দণ্ডনীয় অপরাধ।

​অবৈধ ঘোষিত ২২টি প্ল্যাটফর্ম

বাংলাদেশ ব্যাংকের নজরদারিতে অবৈধ হিসেবে চিহ্নিত হওয়া প্ল্যাটফর্মগুলো হলো— বহুদূরপে (BohudurPay), জিনিপে (ZiniPay), পে-টিলার (PayTiller), বেঙ্গলিপে (BengaliPay), পেওরা বিডি (Payora BD), সহজপে বিডি (SohojPay BD), ইজিপেওয়ে (EasyPayWay), একে পে (AK Pay), বিডি পে (BD PAY), সাজঘরপে (ShajgarPay), আস্থাপে/সিপে (AsthaPay/CPay), উদ্যোক্তাপে (UddoktaPay), ওয়ালেটমিক্স (Walletmix), বিটিটিপে (BttPay), ইজি পে অটোমেশন (Easy Pay Automation), ইউনিকপে বিডি (UniquePay BD), বিডি অটো পে (BD AUTO PAY), আরএইচ পে বিডি (RH Pay BD), ইজিপে (EzePay), অটোপে লিমিটেড (AutoPay.Ltd), বিশ্বস্ত (Biswasto) এবং পিপড়াপে (PipraPay)।

​কেন্দ্রীয় ব্যাংক স্পষ্ট করেছে যে, সাধারণ মানুষের কষ্টার্জিত অর্থের সুরক্ষা প্রদান এবং সম্ভাব্য আইনি ঝুঁকি এড়াতে এসব অনুমোদনহীন প্রতিষ্ঠানের সঙ্গে যে কোনো আর্থিক সম্পৃক্ততা এড়ানো জরুরি। তাই গ্রাহকদের এসব অবৈধ মাধ্যমে লেনদেন না করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0