জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২৮ সেপ্টেম্বর ২০২৬ - ১৭:১৩
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ছবি সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের উপস্থিতি ও অংশগ্রহণ অত্যন্ত সফল হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, এই সফরে আন্তর্জাতিক অঙ্গনে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ক জোরদারের এক গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি হয়েছে।

​সোমবার (২৮ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এসব কথা জানান। জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ও বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার বিষয় তুলে ধরতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

​সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, চার দিনের এই সফরে প্রধানমন্ত্রী মোট ৩০টি আন্তর্জাতিক কর্মসূচিতে অংশ নেন। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে একটি ভাষণ দেওয়ার পাশাপাশি তিনি ৭টি উচ্চপর্যায়ের সভায় বক্তব্য রাখেন। এছাড়া সফরকালে ১১টি দেশের শীর্ষ নেতৃত্ব এবং জাতিসংঘসহ ১০টি আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী।

​হুমায়ুন কবির উল্লেখ করেন, বৈঠকগুলোতে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের প্রতিনিধিরা স্বতঃস্ফূর্তভাবে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক অগ্রযাত্রার প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করেছেন। জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী বিশ্বমঞ্চে দেশের আত্মবিশ্বাস, সম্মান ও মর্যাদা এক অনন্য উচ্চতায় উন্নীত করেছেন বলে তিনি দাবি করেন।

​যুক্তরাষ্ট্রের সঙ্গে বোয়িং উড়োজাহাজ কেনাকাটা সংক্রান্ত চুক্তির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, চুক্তিটি সম্পূর্ণ উন্মুক্ত পরিবেশে সম্পাদিত হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বাংলাদেশের চারজন মন্ত্রীর উপস্থিতিতেই এটি স্বাক্ষরিত হয়।

​তিনি স্পষ্ট করেন যে, কোনো গোপন এজেন্ডা ছাড়াই সম্পূর্ণ দেশের প্রয়োজনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তর্জাতিক এভিয়েশন হাব হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে এবং নতুন রুট চালুর জন্য একটি মিশ্র বহরের প্রয়োজন রয়েছে। যাত্রীসেবার মান বাড়ানো ও অভ্যন্তরীণ চাহিদা পূরণে ভবিষ্যতে প্রয়োজন হলে আরও উড়োজাহাজ কেনা হবে বলেও জানান তিনি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0