বিশ্ব শিক্ষক দিবসে এবার সম্মাননা পাচ্ছেন ১০০ শিক্ষক: মাহদী আমিন

২৮ সেপ্টেম্বর ২০২৬ - ১৭:০৯
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
বিশ্ব শিক্ষক দিবসে এবার সম্মাননা পাচ্ছেন ১০০ শিক্ষক: মাহদী আমিন
ছবি: সংগৃহীত

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে গুণী শিক্ষকদের জাতীয় সম্মানের পরিধি ব্যাপকভাবে বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। পূর্বে যেখানে জাতীয় পর্যায়ে ১২ জন শিক্ষককে এই সম্মাননা প্রদান করা হতো, সেখানে এ বছর প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত মোট ১০০ জন কৃতি শিক্ষককে সম্মাননার আওতায় আনা হচ্ছে।

​সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে নিজ দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

​তিনি জানান, আগামী ৫ অক্টোবর ইউনেস্কো ঘোষিত বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত মূল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। দেশে নতুন নির্বাচিত গণতান্ত্রিক সরকার দায়িত্ব নেওয়ার পর এই প্রথম সর্বস্তরের শিক্ষকদের যুক্ত করে এমন অন্তর্ভুক্তিমূলক সম্মাননা প্রদান করা হচ্ছে।

​মুখপাত্র আরও জানান, প্রাথমিক ও মাধ্যমিক স্তরের (সাধারণ, কারিগরি ও মাদ্রাসা) শিক্ষাদাতাদের পাশাপাশি তালিকায় রয়েছেন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও। এর বাইরে চিকিৎসাবিজ্ঞান, কৃষি, প্রকৌশল এবং বিজ্ঞান ও প্রযুক্তির মতো বিশেষায়িত শাখার গুণী শিক্ষকদেরও জাতীয় পর্যায়ের এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

​মাহদী আমিন বলেন, শিক্ষকমণ্ডলী কেবল পাঠদানই করেন না, বরং তরুণ প্রজন্মের মধ্যে সততা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ তৈরি করে আত্মমর্যাদাশীল জাতি গঠনে ভূমিকা রাখেন। তাঁদের সামাজিক মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি গবেষণামুখী ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থা তৈরিতে সরকার নীতিগত পদক্ষেপ বাস্তবায়ন করে যাচ্ছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0