সমালোচনা পাশ কাটিয়ে ৬ দিনেই ১৫০ কোটি আয়ের মাইলফলকে নানির ‘দ্য প্যারাডাইস’
অতিরিক্ত সহিংসতার সমালোচনার পরও বক্স অফিসে তোলপাড়
দক্ষিণ ভারতীয় অভিনেতা নানির বহুল আলোচিত ও বড় বাজেটের নতুন সিনেমা ‘দ্য প্যারাডাইস’ দেশীয় বক্স অফিসে সাফল্য অব্যাহত রেখেছে। প্রেক্ষাগৃহে মুক্তির মাত্র ছয় দিনেই সিনেমাটি আয়ের দিক থেকে ১০০ কোটি রুপির মাইলফলক অতিক্রম করেছে। নানা ধরনের সমালোচনার মুখে পড়লেও ছবিটির বাণিজ্যিক দৌড় থমকে যায়নি।
বক্স অফিস ট্র্যাকিং সংস্থা স্যাকনিল্কের তথ্যমতে, মুক্তির ষষ্ঠ দিনে ভারতের ৫ হাজার ৭৭২টি শো থেকে চলচ্চিত্রটি ৪.৪০ কোটি রুপি আয় করেছে। এর মাধ্যমে দেশটির অভ্যন্তরীণ বাজারে ‘দ্য প্যারাডাইস’-এর নেট সংগ্রহ দাঁড়িয়েছে ১০১.৫০ কোটি রুপি এবং গ্রস সংগ্রহের পরিমাণ পৌঁছায় ১২০ কোটি রুপিতে।
দেশীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও ষষ্ঠ দিনে ছবিটির আয় ছিল ০.৫০ কোটি রুপি। ফলে বিদেশে সিনেমাটির মোট গ্রস আয় দাঁড়িয়েছে ৩০.৫০ কোটি রুপি। সব মিলিয়ে বিশ্বজুড়ে চলচ্চিত্রটির সর্বমোট গ্রস বাণিজ্য গিয়ে ঠেকেছে ১৫০.৫০ কোটি রুপিতে।
অবশ্য সিনেমাটির চিত্রনাট্যে মাত্রাতিরিক্ত হিংস্রতা ও বীভৎস অ্যাকশন দৃশ্য যুক্ত করার কারণে এটি পর্যালোচকদের তোপের মুখে পড়েছে। সিনেমাবোদ্ধাদের মতে, প্রতিটি অ্যাকশন দৃশ্যে নৃশংসতার মাত্রা পূর্বের দৃশ্যকে ছাড়িয়ে গেছে, যা দর্শকের সহনশীলতার সীমা পার করেছে। তবে এমন কঠোর সমালোচনার মধ্যেও ১৫০ কোটি রুপি ছাড়িয়ে ছবিটির বক্স অফিস সাফল্য বজায় রয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











