নতুন শিক্ষাবর্ষের বইয়ের মান দেখতে মধ্যরাতে প্রেসে শিক্ষামন্ত্রী
আগামী নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবই ছাপার কাজের গুণগত মান ও অগ্রগতি তদারকিতে রাজধানীর বিভিন্ন ছাপাখানায় আকস্মিক পরিদর্শন করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল মিলন। পূর্বঘোষণা ছাড়াই মধ্যরাত ১২টার পর রাজধানীর ছয়টি ছাপাখানায় সরেজমিনে যান তিনি।
ছয়টি ছাপাখানা পরিদর্শন ও নির্দেশনা
পরিদর্শনের সময় শিক্ষামন্ত্রী বইয়ের ছাপার মান, ব্যবহৃত কাগজের গুণগত বৈশিষ্ট্য এবং কাজের সার্বিক অগ্রগতি পর্যবেক্ষণ করেন। যেসব ছাপাখানা পরিদর্শন করা হয়, সেগুলো হলো— মৌসুমী অফসেট প্রেস, ফায়িজা প্রিন্টিং প্রেস, শৈলী প্রিন্টার্স, বর্ণশিখা অফসেট প্রিন্টার্স, সোনালী ওয়েব প্রিন্টার্স এবং ন্যাশনাল প্রিন্টার্স।
পরিদর্শনকালে সংশ্লিষ্ট প্রেসে কর্মরতদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। নির্ধারিত সময়ে শিক্ষার্থীদের হাতে মানসম্মত বই পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করে নির্ধারিত গুণগত মান বজায় রেখে দ্রুত ছাপার কাজ শেষ করতে নির্দেশ দেন তিনি
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











