তরুণদের প্রযুক্তিতে দক্ষ করতে সিলেটে এআই ট্রেনিং সেন্টার হচ্ছে: বাণিজ্যমন্ত্রী

২৯ সেপ্টেম্বর ২০২৬ - ২৩:৪৯
3 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
তরুণদের প্রযুক্তিতে দক্ষ করতে সিলেটে এআই ট্রেনিং সেন্টার হচ্ছে: বাণিজ্যমন্ত্রী
ছবি সংগৃহীত

তরুণ প্রজন্মকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আধুনিক তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে তুলতে সিলেটের কয়েকটি এআই ট্রেনিং সেন্টার গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম ধাপে সিলেট জেলা থেকে কার্যক্রম শুরু করে পর্যায়ক্রমে পুরো বিভাগে প্রশিক্ষণ সুবিধা ছড়িয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

​মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) অডিটোরিয়ামে জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

​আইটি ও ফ্রিল্যান্সিংয়ে নতুন সম্ভাবনা

অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের অনেক তরুণ বর্তমানে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে মাসে ৫০০ থেকে ৫ হাজার ডলার পর্যন্ত আয় করছেন। এ সম্ভাবনাময় খাতকে সিলেটের তরুণদের মাঝে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই এআই প্রশিক্ষণ কর্মসূচি। এর মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্তরা আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকার পাশাপাশি দেশে বৈদেশিক মুদ্রা আয়ে অবদান রাখতে পারবেন।

​শিক্ষা ও স্বাস্থ্য খাতে গুরুত্ব

উন্নয়নকে একটি সমন্বিত প্রক্রিয়া হিসেবে বর্ণনা করে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, যেকোনো দেশের টেকসই অগ্রগতির ভিত্তি হলো শিক্ষা, স্বাস্থ্য এবং গবেষণা। বর্তমান সরকার শিক্ষা ও স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে। দীর্ঘমেয়াদি লক্ষ্য হিসেবে পর্যায়ক্রমে এই দুই খাতে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশ পর্যন্ত বরাদ্দ বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

​সিলেটের শিক্ষাব্যবস্থার উন্নয়ন প্রয়োজন

সিলেট অঞ্চলের শিক্ষাগত বিভিন্ন সূচকে পিছিয়ে থাকার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বাণিজ্যমন্ত্রী বলেন, বিশ্বজুড়ে সিলেটের মানুষের সাফল্য থাকলেও স্থানীয় পর্যায়ে প্রতিষ্ঠানগত অবকাঠামো ও কাঠামোগত দুর্বলতার কারণে শিক্ষার মান কাঙ্ক্ষিত পর্যায় পৌঁছেনি। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কেবল ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ না থেকে গবেষণা, নেতৃত্ব ও জাতীয় দক্ষতায় নিজেদের রূপান্তর করার আহ্বান জানান।

​জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাইদুর রহমান ও সহসভাপতি শাকেরা বখসের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইউম চৌধুরী, শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের, ঢাবি সহকারী প্রক্টর ড. আলী মোহাম্মদ কাওছার, ‘আগামীর সময়’-এর সম্পাদক মোস্তফা মামুন, নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জিয়াউল ইসলাম মুন্না এবং আইনজীবী মাহদীন চৌধুরী ও ফয়েজ উদ্দিন আহমেদ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0