যৌতুকবিরোধী নতুন গানে কণ্ঠ দিলেন সোমনূর মনির কোনাল ও রাফসান
সামাজিক অসংগতি ও নারীনির্যাতনের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রকাশিত হয়েছে নতুন গান ‘যৌতুক’। গীতিকবি মাহবুবুল খালিদের রচনায় গানটিতে সুর সংযোজন করেছিলেন প্রয়াত কিংবদন্তি সংগীতপরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল। গানটিতে যৌথভাবে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী সোমনূর মনির কোনাল ও রাফসান।
সামাজিক ব্যাধির বিরুদ্ধে সুরের প্রতিবাদ
গানটিতে যৌতুক প্রথাকে একটি ভয়াল ব্যাধি, যন্ত্রণা ও অভিশাপ হিসেবে তুলে ধরা হয়েছে। যৌতুকের লোভে নারীর প্রতি হিংস্রতা, অ্যাসিড-সন্ত্রাস এবং সুখী জীবনের চরম বিপর্যয় রূপায়িত হয়েছে গানের কথায়। অন্যায়ের কাছে মাথা নত না করে প্রতিবাদের আহ্বান জানানোর পাশাপাশি ছেলে-মেয়ের মাঝে ভেদাভেদ না ভুলে তাদের সুশিক্ষিত ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলার বার্তা দিয়েছেন গীতিকার।
যেখানে পাওয়া যাচ্ছে গানটি
গানটি আনুষ্ঠানিকভাবে ‘খালিদ সংগীত’-এর ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
মানবিক ভাবনায় সমৃদ্ধ সৃষ্টিভুবন
দেশপ্রেম, প্রকৃতি, সামাজিক সচেতনতা ও মানবিক নানা দুর্যোগ নিয়ে দীর্ঘদিন ধরে গান লিখে আসছেন মাহবুবুল খালিদ। এর আগে শিশু গৃহকর্মী আদুরিকে নিয়ে ‘আদুরি’, সীমান্তে ফেলানী হত্যা নিয়ে ‘ফেলানীরে করল গুলি’, মাগুরার শিশু আছিয়াকে নিয়ে ‘মাগুরার ফুল’ এবং সাম্প্রতিক ‘রামিসার বিচার’ শিরোনামের গানে তাঁর সচেতনতামূলক বার্তা ব্যাপক সমাদৃত হয়। ফিলিস্তিন ও রোহিঙ্গা সংকটসহ বিশ্বকাপ ফুটবল ও ক্রিকেট নিয়েও তাঁর লেখা একাধিক গান রয়েছে। 'মাগুরার ফুল' গানের জন্য তিনি ঐতিহ্যবাহী বাইফা অ্যাওয়ার্ডেও ভূষিত হন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











