বাংলাদেশসহ ২০ দেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র

২৯ সেপ্টেম্বর ২০২৬ - ২২:৫১
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
বাংলাদেশসহ ২০ দেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র
ছবি সংগৃহীত

বাংলাদেশসহ বিশ্বমঞ্চের ২০টি দেশ থেকে নির্দিষ্ট কিছু বিশেষায়িত ওষুধ ও ওষুধ তৈরির প্রয়োজনীয় উপাদান আমদানিতে বড় ধরনের শুল্ক ছাড় ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। নতুন এই সিদ্ধান্তের আওতায় তালিকাভুক্ত পণ্যগুলোর ওপর কোনো ধরনের ‘অ্যাড ভ্যালোরেম’ শুল্ক আরোপ করা হবে না। যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় সম্প্রতি তাদের সরকারি গেজেট 'ফেডারেল রেজিস্টার'-এ সুবিধাভোগী দেশের তালিকা প্রকাশ করেছে।

​যেসব ওষুধে মিলবে ছাড়

নতুন নির্দেশিকা অনুযায়ী, বিরল ব্যাধির ওষুধ, বন্ধ্যাত্ব দূরীকরণের ওষুধ, সেল ও জিন থেরাপি, অ্যান্টিবডি-ড্রাগ কনজুগেট (এডিসি) এবং গবাদিপশু বা প্রাণীর চিকিৎসায় ব্যবহৃত ওষুধে শূন্য শতাংশ শুল্ক সুবিধা মিলবে। পাশাপাশি এসব ওষুধ তৈরির প্রয়োজনীয় সক্রিয় ফার্মাসিউটিক্যাল উপাদানও শুল্কমুক্ত সুবিধা পাবে।

​এর আগে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে উৎপাদন বাড়াতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেটেন্টযুক্ত ওষুধ ও বায়োলজিকসের ওপর শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন। সেই অনুযায়ী নির্দিষ্ট কিছু পণ্যে শতভাগ শুল্ক ধার্যের বিষয়টি নির্ধারিত হয়েছিল, যার একটি অংশের নিয়ম গত জুলাই থেকে এবং বাকি অংশের ক্ষেত্রে সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়ার কথা।

​জেনেরিক ওষুধ শুল্কের বাইরে

মার্কিন বাণিজ্য মন্ত্রণালয় সুনির্দিষ্টভাবে স্পষ্ট করেছে যে, সাধারণ জেনেরিক ওষুধ ও তার মূল উপাদানসমূহ এই শুল্ক কাঠামোর সম্পূর্ণ বাইরে থাকবে। একই সঙ্গে নতুন নির্দেশনায় কিছু সংজ্ঞাগত পরিবর্তন আনা হয়েছে, যেখানে পেটেন্টবিহীন প্রাণিসম্পদ চিকিৎসা পণ্যকেও জেনেরিক ফার্মাসিউটিক্যালসের আওতায় রাখা হয়েছে।

​সুবিধা পাওয়া ২০টি দেশ

যুক্তরাষ্ট্রের সাথে দ্বিপক্ষীয় বাণিজ্য ও নিরাপত্তা সংক্রান্ত বিদ্যমান বা ভবিষ্যৎ চুক্তির ভিত্তিতে সুবিধা পাওয়া দেশগুলোর তালিকায় বাংলাদেশ ছাড়াও রয়েছে— ভারত, আর্জেন্টিনা, কম্বোডিয়া, ইকুয়েডর, এল সালভাদর, ইউরোপীয় ইউনিয়ন, গুয়াতেমালা, ইন্দোনেশিয়া, জাপান, জর্ডান, মালয়েশিয়া, উত্তর মেসিডোনিয়া, দক্ষিণ কোরিয়া, সুইজারল্যান্ড, লিশটেনস্টাইন, তাইওয়ান, থাইল্যান্ড, যুক্তরাজ্য ও ভিয়েতনাম।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0