নেপালি ভাষার নাটক পরিচালনা করলেন মামুনুর রশীদ, কাঠমান্ডুতে ‘আয়ো গোর্খালি’র প্রদর্শনী

২৯ সেপ্টেম্বর ২০২৬ - ১৬:১৪
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
নেপালি ভাষার নাটক পরিচালনা করলেন মামুনুর রশীদ, কাঠমান্ডুতে ‘আয়ো গোর্খালি’র প্রদর্শনী
ছবি: সংগৃহীত

দেশের নাট্যাঙ্গনে দীর্ঘ ছয় দশকের ক্যারিয়ারে নতুন এক অভিজ্ঞতা যুক্ত করলেন বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্দেশক মামুনুর রশীদ। এবার আন্তর্জাতিক প্রেক্ষাপটে নেপালি ভাষার নাটক নির্দেশনা দিয়ে এক অনন্য নজির স্থাপন করেছেন এই বর্ষীয়ান নাট্যজন।

​সোমবার (২৮ সেপ্টেম্বর) নেপালের কাঠমান্ডুর সর্বনাম থিয়েটারে তাঁর নির্দেশনায় ‘আয়ো গোর্খালি’ নাটকটির প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে নেপালি ভাষার নাটকে নির্দেশক হিসেবে তাঁর অভিষেক ঘটল। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) একই ভেন্যুতে নাটকটির দ্বিতীয় প্রদর্শনী অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

​‘আয়ো গোর্খালি’ নাটকটি রচনা করেছেন মক চিউ ইয়ু। নাট্যকার মক চিউ ইয়ুর সঙ্গে মামুনুর রশীদের পরিচয় প্রায় চার দশকের। প্রায় দেড় দশক ধরে গোর্খাদের জীবন ও ঐতিহাসিক সংগ্রাম নিয়ে নাটক লেখার পরিকল্পনা করছিলেন তিনি। চলতি বছর রচনা সম্পন্ন হওয়ার পর নাটকটির নির্দেশনার জন্য তিনি মামুনুর রশীদকে আমন্ত্রণ জানান। আন্তর্জাতিক এই প্রযোজনাটিতে অভিনয় করছেন নেপাল, আয়ারল্যান্ড ও হংকংয়ের শিল্পীরা।

​নেপালি ভাষায় দক্ষতা না থাকলেও বিষয়টি একটি উপভোগ্য চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছেন মামুনুর রশীদ। প্রথম প্রদর্শনীতেই দর্শক-শ্রোতাদের কাছ থেকে বেশ ইতিবাচক সাড়া পেয়েছেন বলে জানান তিনি।

​নাটকটির মূল উপজীব্য বিষয় হলো— প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে অসামান্য সাহসিকতা ও আনুগত্য প্রদর্শনের পরও গোর্খা যোদ্ধারা কীভাবে বৈষম্যের শিকার এবং তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। বিশ্বজুড়ে পরিচিত নেপালের গোর্খা সেনাদের সেই বীরত্ব, আত্মত্যাগ ও জীবন-সংগ্রামের বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে এই গল্পে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0