নিউগিনি প্রোপার্টিজে হামলা: জামায়াত এমপির জামাতা মিজানুর গ্রেপ্তার
রাজধানীর নিউগিনি প্রোপার্টিজে হামলার ঘটনায় দায়ের করা মামলায় কুষ্টিয়া-২ আসনের জামায়াতের সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ আব্দুল গফুরের জামাতা মিজানুর রহমানকে (৫৯) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগের একটি দল রাজধানীর পশ্চিম মাটিকাটা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে হেফাজতে নেয়। অভিযান চালানোর সময় এমপি আব্দুল গফুর নিজ বাসভবনে উপস্থিত ছিলেন এবং তার সম্মুখ থেকেই আসামিকে গ্রেপ্তার করা হয়।
ডিবি সূত্রে জানা গেছে, নিউগিনি প্রপার্টিজে হামলার জেরে গত রবিবার (২৭ সেপ্টেম্বর) ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা দায়ের করা হয়। গ্রেপ্তারকৃত মিজানুর রহমান ওই মামলার ৯ নম্বর এজাহারভুক্ত আসামি। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











