বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

২৯ সেপ্টেম্বর ২০২৬ - ১৭:১৭
প্রকাশিত: ১৪ ঘন্টা আগে
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাতে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি সংগৃহীত

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

​মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বঙ্গভবন প্রেস উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

​জাতিসংঘ অধিবেশন শেষে দেশে ফেরা

এর আগে, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ শেষে গত রোববার সকালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে দেশে ফেরেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

​উল্লেখ্য, দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত ২১ আগস্ট আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন। এর আগে ২০ আগস্ট জাতীয় সংসদের সদস্যদের ভোটে তিনি রাষ্ট্রপতি পদে নির্বাচিত হন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0