মিরপুর-১০ নম্বরে উচ্ছেদ ঘিরে তাণ্ডব: সিটি করপোরেশনের গাড়িতে আগুন, হামলা

৩০ সেপ্টেম্বর ২০২৬ - ১৪:২০
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
মিরপুর-১০ নম্বরে উচ্ছেদ ঘিরে তাণ্ডব: সিটি করপোরেশনের গাড়িতে আগুন, হামলা
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর-১০ নম্বরের হোপ মার্কেট এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হকারদের সঙ্গে সংঘাত, ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনার পর পুরো এলাকায় তীব্র আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় হকারদের সূত্রে জানা যায়, সকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের একটি দল হোপ মার্কেট সংলগ্ন ফুটপাতের অবৈধ দোকানপাট উচ্ছেদে নামে। অভিযান চলার একপর্যায়ে দুর্ঘটনাবশত বিদ্যুতের তার থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং উচ্ছেদকারী দলের দিকে চড়াও হন।

​পুলিশ ও আনসার সদস্যদের ওপর হামলা, গাড়িতে আগুন

পরিস্থিতি হাতাহাতি ও ইটপাটকেল নিক্ষেপে গড়ালে পৌনে ১১টার দিকে ঘটনাস্থলে দায়িত্বে থাকা আনসার সদস্যরা মিরপুর-১৩ নম্বরের দিকে সরে যাওয়ার চেষ্টা করেন। এ সময় ২০ থেকে ৩০ জনের একটি দল লাঠি ও ইটপাটকেল নিয়ে তাদের ধাওয়া করে।

​খবর পেয়ে মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকা থেকে পুলিশের একটি পিকআপ ভ্যান পৌঁছালে হকাররা সেটিতেও ঢিল ছুড়তে শুরু করে। একপর্যায়ে উত্তেজিত হকাররা সিটি করপোরেশনের দুটি গাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। পাশাপাশি বায়তুল কুদ্দুস জামে মসজিদের পশ্চিম পাশের জায়গায় ছড়িয়ে পড়া আগুনে হকারদের মজুত করা বিভিন্ন মালামাল পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১৫ থেকে ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

​সাংবাদিকদের ছবি তোলায় বাধা ও আলোকচিত্রীর ওপর হামলা

ঘটনার সময় সংবাদ সংগ্রহ ও দৃশ্য ধারণে সংবাদকর্মীদের চরম বাধার সম্মুখীন হতে হয়। আগুনে ক্ষতিগ্রস্ত গাড়ির ছবি তোলার চেষ্টা করলে দৈনিক সমকালের আলোকচিত্রী মাহবুব হোসেন নবীন হকারদের হামলার শিকার হন। স্থানীয়রা জানান, ঘটনার চরম উত্তেজনাকর মুহূর্তে সেখানে কোনো পুলিশ সদস্যকে দেখতে পাওয়া যায়নি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0