সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ
আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান মোহাম্মাদ মুক্তাদিরের ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য ও লেনদেনের নথি তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। দেশের সরকারি, বেসরকারি ও বিদেশি বিভিন্ন ব্যাংকে জরুরি ভিত্তিতে ই-মেইল পাঠিয়ে এসব তথ্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এক ঘণ্টার মধ্যে তথ্য পাঠানোর নির্দেশ
সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে পাঠানো বার্তায় সালমান মুক্তাদিরের নামে থাকা সব ধরনের হিসাবের কেওয়াইসি (গ্রাহকের পরিচিতি তথ্য), হিসাব খোলার ফরম (এওএফ) ও স্টেটমেন্টের সফট কপি বিএফআইইউতে জমা দিতে বলা হয়। একই সঙ্গে একটি নির্দিষ্ট এক্সেল ফাইলে তার হিসাবসংক্রান্ত তথ্যাবলি, অর্জিত সুদের পরিমাণ এবং উৎসে কর (টিডিএস) সম্পর্কিত বিবরণী পূরণ করে ‘গোএমএল’ মেসেজ বোর্ডের মাধ্যমে এক ঘণ্টার মধ্যে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। জরুরি ও উচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত এই প্রক্রিয়ায় তথ্যের কঠোর গোপনীয়তা রক্ষার বিষয়েও জোর দিয়েছে কেন্দ্রীয় এই সংস্থাটি।
সাম্প্রতিক বিতর্ক ও প্রেক্ষাপট
সম্প্রতি সালমান মুক্তাদিরের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়। প্রাথমিক পর্যায়ে এ ঘটনায় চাঁদা দাবির অভিযোগ তুললেও পরবর্তীতে তা অস্বীকার করেন তিনি। পুরো বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান জানান, সালমান মুক্তাদিরের মতো ব্যাপক জনপ্রিয় ও পরিচিত ব্যক্তিদের থেকে ভবিষ্যতে আরো দায়িত্বশীল আচরণ প্রত্যাশিত।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











