তারেক রহমানের ভারত সফর হবে, তবে তারিখ এখনো নির্ধারণ হয়নি: দীনেশ ত্রিবেদী

৩০ সেপ্টেম্বর ২০২৬ - ১৫:০৩
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
তারেক রহমানের ভারত সফর হবে, তবে তারিখ এখনো নির্ধারণ হয়নি: দীনেশ ত্রিবেদী
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে কোনো তাড়াহুড়ো নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। সফরটি অবশ্যই অনুষ্ঠিত হবে, তবে এর সুনির্দিষ্ট তারিখ কিংবা মাস এখনো চূড়ান্ত করা হয়নি।

​বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ভারতীয় হাই কমিশনার।

​দীনেশ ত্রিবেদী জানান, এই সফরকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারত—দুই দেশের মানুষের মধ্যেই ব্যাপক আগ্রহ রয়েছে। দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের বিদ্যমান বিভিন্ন চ্যালেঞ্জ প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের সরকারপ্রধানেরা একসঙ্গে আলোচনায় বসলে এসব সমস্যার সহজ সমাধান সম্ভব। ঢাকা ও দিল্লির মধ্যকার সম্পর্ককে আরও সামনে এগিয়ে নিতে তারা শতভাগ আন্তরিকতার সঙ্গে কাজ করবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।

​অন্যদিকে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান এই বৈঠককে সাধারণ সৌজন্য সাক্ষাৎ হিসেবে উল্লেখ করেন। বৈঠকে দুই দেশের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে একসঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে বলে জানান তিনি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0