আলমডাঙ্গায় ঘরে সাপ উদ্ধারের পর ৪ বছরের শিশুর রহস্যজনক মৃত্যু

০৭ সেপ্টেম্বর ২০২৬ - ১২:৩১
প্রকাশিত: ২ মাস আগে
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
আলমডাঙ্গায় ঘরে সাপ উদ্ধারের পর ৪ বছরের শিশুর রহস্যজনক মৃত্যু
আলমডাঙ্গায় রহস্যজনকভাবে এক শিশু কন্যার মৃত্যু।

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় শোবার ঘরে সাপ ওঠার কিছুক্ষণ পর চার বছর বয়সী এক শিশুকন্যার রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) রাতে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নওদাবন্ডবিল মালিথাপাড়ায় হৃদয়বিদারক এই ঘটনাটি ঘটে। নিহত শিশুর নাম মাবিয়া খাতুন। সে ওই এলাকার কাঠমিস্ত্রি কাওসারের নাতনি এবং মো. আজাদ আলীর মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার ভোররাত আনুমানিক ৪টার দিকে ঘরের মেঝেতে একটি বোড়া সাপ দেখতে পান পরিবারের সদস্যরা। মাবিয়ার বাবা মো. আজাদ আলী সাপটিকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। তবে এটি চলে না যাওয়ায় একপর্যায়ে পিটিয়ে মেরে বাড়ির পাশের ধানক্ষেতে ফেলে দেওয়া হয়।

​সাপটি মারার কিছুক্ষণ পরই শিশু মাবিয়া তীব্র পেট ব্যথার কথা জানায় এবং একপর্যায়ে বমি করতে শুরু করে। দ্রুত তার শারীরিক অবস্থার অবনতি হলে স্বজনরা রাতেই তাকে স্থানীয় এক হুজুরের কাছে নিয়ে যান। ওই হুজুর কালক্ষেপণ না করে তাকে দ্রুত চিকিৎসকের কাছে নেওয়ার পরামর্শ দেন।

​চিকিৎসকের বক্তব্য ও সন্দেহ

হুজুরের পরামর্শ অনুযায়ী স্বজনরা মাবিয়াকে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান, শ্বাসনালীর জটিলতার কারণে শিশুটির মৃত্যু হয়েছে।

​তবে পরিবারের ধারণা, ঘরে উদ্ধার হওয়া সাপের দংশনেই মাবিয়ার মৃত্যু হয়ে থাকতে পারে। যদিও চিকিৎসাগতভাবে শিশুটিকে সাপে কেটেছিল কি না এবং তার মৃত্যুর মূল কারণ কী—তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। আকস্মিক এই মর্মান্তিক ঘটনায় পরিবার ও পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0