বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী নারী দল ঘোষণা
বাংলাদেশ নারী ক্রিকেট দলের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। তবে ইনজুরির কারণে নিয়মিত অধিনায়ক সোফি মলিনেক্স এবং অলরাউন্ডার লুসি হ্যামিল্টনকে ছাড়াই এই সিরিজের দল সাজাতে হয়েছে অজিদের। বাংলাদেশের বিপক্ষে সিরিজটিতে অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দেবেন তালিয়া ম্যাকগ্রা।
আগামী ৯ থেকে ১৪ অক্টোবর ব্রিসবেনের অ্যালান বর্ডার ফিল্ডে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি অনুষ্ঠিত হবে। এরপর সিডনিতে ১৮ থেকে ২২ অক্টোবর নিউজিল্যান্ডের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। পিঠের চোটের কারণে এই দুটি সিরিজের কোনোটিতেই অংশ নিতে পারছেন না পেসার ডারসি ব্রাউন। এছাড়া গত টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা অলরাউন্ডার গ্রেস হ্যারিস দল থেকে বাদ পড়েছেন।
অনুশীলনের সময় উরুর পেশিতে হালকা চোট পেয়েছেন বাঁ-হাতি বোলার লুসি হ্যামিল্টন। তবে অস্ট্রেলিয়ার নারী দলের প্রধান নির্বাচক শন ফ্লেগলার আশাবাদ ব্যক্ত করেছেন যে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের আগেই হ্যামিল্টন ও মলিনেক্স সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন। অ্যালান বর্ডার ফিল্ডে হতে যাওয়া বাংলাদেশ সিরিজের জন্য বর্তমানে ১২ সদস্যের স্কোয়াড চূড়ান্ত করা হয়েছে। নারী জাতীয় ক্রিকেট লিগের (ডব্লিউএনসিএল) পরবর্তী রাউন্ড শেষে দলে আরও এক জন খেলোয়াড় যুক্ত করার পরিকল্পনা রয়েছে নির্বাচকদের।
নিকোলা ক্যারি, অ্যাশলে গার্ডনার, কিম গার্থ, লুসি হ্যামিল্টন (শুধুমাত্র টি-টোয়েন্টি), অ্যালানা কিং, ফোবে লিচফিল্ড, তালিয়া ম্যাকগ্রা, সোফি মলিনেক্স (অধিনায়ক), বেথ মুনি, এলিসে পেরি, মেগান শুট, আনাবেল সাদারল্যান্ড, জর্জিয়া ভল এবং জর্জিয়া ওয়ারহ্যাম।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











