দামুড়হুদায় গাছে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ হারালেন এক যুবক,আশঙ্কাজনক অবস্থায় ভর্তি ১
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে ধাক্কা লেগে মিঠু (৩৫) নামের এক যুবক প্রাণ হারিয়েছেন। এ দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা আলামিন (২৭) নামের অপর এক আরোহী গুরুতর আহত হয়েছেন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে লোকনাথপুর-পরানপুর সড়কের লোকনাথপুর পোল্ট্রি ফার্মের মোড়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত মিঠু দর্শনা থানার বেলেমাঠ পাড়া গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের এনামুল হোসেনের ছেলে। অন্যদিকে আহত আলামিন দর্শনা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের জসিম উদ্দিনের ছেলে।
প্রাসঙ্গিক সংবাদ
- চুয়াডাঙ্গায় পাঁচ রুটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, দূরপাল্লার যানবাহনও বন্ধের হুঁশিয়ারি
- আলমডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযান: ৩ প্রতিষ্ঠানকে ৩৮ হাজার টাকা জ/রি/মানা
- আলমডাঙ্গা থেকে স্বামীর সঙ্গে মোটরসাইকেলে কুষ্টিয়ায় যাবার পথে ট্রাকের ধাক্কায় স্ত্রীর মৃত্যু
- আলমডাঙ্গায় নিখোঁজের দুই দিন পর মাথাভাঙ্গা নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
- চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা নদী থেকে উদ্ধার হওয়া মরদেহের মিলেছে পরিচয়
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার বিকালে মিঠু তাঁর বন্ধু আলামিনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল চালিয়ে ঘুরতে বের হন। পথিমধ্যে অতিরিক্ত গতির কারণে লোকনাথপুর পোল্ট্রি ফার্ম মোড়ে পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। এ সময় যানটি সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান চালক মিঠু।
ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা গুরুতর আহত আলামিনকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়।
খবর পেয়ে দামুড়হুদা মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে নিহত যুবকের লাশ উদ্ধার করেছে। অকালমৃত্যুর এই ঘটনায় নিহত মিঠুর পরিবারসহ পুরো বেলেমাঠ পাড়ায় শোকের মাতম চলছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ উদ্দিন জানান, সংবাদ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেছে। মোড় ঘোরার সময় মোটরসাইকেলের গতি বেপরোয়া থাকায় এ দুর্ঘটনা ঘটে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











