ভারতের উত্তরাখণ্ডে ৪.৯ মাত্রার ভূমিকম্প, কাঁপল দিল্লিসহ আশপাশের এলাকা
ভারতের উত্তরাখণ্ড রাজ্যের চামোলি জেলায় মাঝারি মাত্রার এক ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৯। মঙ্গলবার রাত ১০টা ২০ মিনিটের দিকে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল চিহ্নিত হয়, যা রাজ্যটির বিভিন্ন স্থান ছাড়িয়ে রাজধানী দিল্লি ও এর পার্শ্ববর্তী এলাকাগুলোকেও কাঁপিয়ে তোলে।
ভারতের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা 'ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি' (এনসিএস) রাতে এই ভূকম্পনের বিষয়টি নিশ্চিত করে। কম্পন তীব্র অনুভূত হওয়ার পর দিল্লি ও এর সংলগ্ন এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অভিজ্ঞতা প্রকাশ করতে থাকেন। দক্ষিণ দিল্লির সফদরজং এলাকার এক বাসিন্দা জানান, তিনি সোফায় বসে থাকা অবস্থায় তা আকস্মিকভাবে দুলতে শুরু করে।
ভূমিকম্পের পর সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) নানামুখী রসিকতা ও ট্রোলের আলোড়ন দেখা যায়। ভূকম্পন পরিস্থিতির তাৎক্ষণিক প্রতিক্রিয়া তুলে ধরতে বেশ কিছু ব্যবহারকারী জনপ্রিয় সিনেমা ও ওয়েব সিরিজের ভিডিও দৃশ্য শেয়ার করেন। ৫-এর নিচে মাত্রার ভূমিকম্প হলে দিল্লির বাসিন্দাদের মনোভাব কেমন হয়, তা বোঝাতে একজন ব্যবহারকারী জনপ্রিয় ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’-এর একটি জিআইএফ শেয়ার করেন।
এর আগে একই দিনে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের নগাঁও জেলাতেও মাঝারি ধরনের আরও একটি ভূমিকম্প আঘাত হানে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ৪.৫ মাত্রার ওই ভূকম্পনটি ভোরে সংঘটিত হয় এবং এর উৎপত্তিস্থল ছিল ভূগর্ভের ৩৩ কিলোমিটার গভীরে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











