চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদীতে গোসল করতে নেমে মৃগীরোগী যুবকের মৃত্যু
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় মাথাভাঙ্গা নদীতে গোসল করতে নেমে শিমুল হোসে (৩৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১৮ অক্টোবর) বেলা একটার দিকে বাড়ির পাশের নদীতে গোসল করতে নেমে তিনি নিখোঁজ হন। দীর্ঘ প্রায় সাত ঘণ্টা ধরে খোঁজাখুঁজির পর সন্ধ্যায় স্থানীয় লোকজনের সহায়তায় নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শিমুল হোসেন আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর গ্রামের গাংপাড়ার বাসিন্দা কলিম উদ্দিন গাইনের একমাত্র ছেলে। তিনি দীর্ঘ দিন ধরে মৃগীরোগে আক্রান্ত ছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে।
স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, রোববার বেলা একটার দিকে শিমুল বাড়ির পাশের মাথাভাঙ্গা নদীতে গোসল করতে যান। নির্ধারিত সময়ে তিনি বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজনের মনে সন্দেহের সৃষ্টি হয়। পরে তারা খোঁজাখুঁজি শুরু করেন এবং স্থানীয় বাসিন্দারাও সহযোগিতায় এগিয়ে আসেন। দীর্ঘ খোঁজাখুঁজির পর সন্ধ্যার দিকে নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। আকস্মিক এই ঘটনায় খাদিমপুর গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
প্রাসঙ্গিক সংবাদ
- আলমডাঙ্গায় মাদক মামলায় দুই জন গ্রেপ্তার, ট্যাপেন্টাডল ও গাঁজাসহ আটক আরও এক
- আলমডাঙ্গার মোচাইনগরে জমজমাট প্রীতি ফুটবল টুর্নামেন্টে ভোগাইল বগাদি একাডেমি বিজয়ী
- চুয়াডাঙ্গার জীবননগরে নিখোঁজের ৫ দিন পর ভ্যানচালকের মাথাবিহীন মরদেহ উদ্ধার
- ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে আলমডাঙ্গায় ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভা
- আলমডাঙ্গা একাডেমিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
একমাত্র ছেলেকে হারিয়ে তাঁর বাবা ও পরিবারের সদস্যদের আহাজারিতে এলাকার বাতাস ভারি হয়ে উঠেছে। বাবাকে হারিয়ে কন্যাসন্তান হয়ে পড়েছে দিশেহারা।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, রোববার রাতেই গ্রামের ঈদগাহ মাঠে জানাজা শেষে তাঁর দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এদিকে আকস্মিক এই মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











