৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে আলমডাঙ্গায় ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভা

১৭ অক্টোবর ২০২৬ - ২২:১১
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে আলমডাঙ্গায় ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভা
ছবি সংগৃহীত

আগামী ৩১ অক্টোবর ঢাকা-খুলনা-কুষ্টিয়া রুটের লংমার্চ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাত ৮টার দিকে আলমডাঙ্গা পৌর জামায়াতের কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের উদ্যেগে এই সভার আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে আলমডাঙ্গা পৌর জামায়াতে ইসলামীর আমীর মাহের আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক এবং জামজামী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলতাফ হুসাইন।

​প্রধান অতিথি তাঁর বক্তব্যে জানান, ঢাকা থেকে শুরু হয়ে খুলনা হয়ে কুষ্টিয়া পর্যন্ত এ লংমার্চ অনুষ্ঠিত হবে। কর্মসূচিটি সফল করতে দলীয় ও জোটগত প্রতিটি ইউনিট এবং ওয়ার্ড পর্যায়ে দাওয়াতি তৎপরতা বাড়ানো ও ব্যাপক জনসম্পৃক্ততা নিশ্চিত করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

​সভায় বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুব বিভাগের সভাপতি ও পৌর মেয়র পদপ্রার্থী শেখ নূর মোহাম্মদ হুসাইন টিপু, জেলা আইন ও আদালত সম্পাদক এবং উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী দারুস সালাম, আলমডাঙ্গা উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর ও ডাউকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ইউসুফ আলী, গাংনীর আসমানখালী শাখার আমীর আব্বাস উদ্দিন এবং শিক্ষক ফেডারেশনের চুয়াডাঙ্গা জেলা সেক্রেটারি ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক শফিউল আলম বকুল।

​এ ছাড়া সভায় আলমডাঙ্গা উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজা, পৌর জামায়াতের সেক্রেটারি মুসলিম উদ্দিন, পৌর নায়েবে আমীর মাওলানা জুলফিকার আলী ও আমান উদ্দিন এবং শ্রম বিভাগের সভাপতি মেহেদি হাসানসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় লংমার্চ সফল করতে সাংগঠনিক মূল ভিত্তি মজবুত ও তৃণমূল পর্যায়ে সংযোগ বাড়ানোর ওপর বিশেষ জোর দেওয়া হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0