আলমডাঙ্গা একাডেমিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

১৭ অক্টোবর ২০২৬ - ২০:১৮
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
আলমডাঙ্গা একাডেমিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা একাডেমির উদ্যোগে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত এবং ২০২৫ সালের জুনিয়র ও প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। একই সঙ্গে দেশের বিভিন্ন মেডিকেল কলেজ, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয় ও ক্যাডেট কলেজে সুযোগ পাওয়া কৃতি শিক্ষার্থীদেরও এ সংবর্ধনা প্রদান ও পুরস্কার বিতরণ করা হয়।

​শনিবার (১৭ অক্টোবর) সকাল ৯টায় একাডেমি প্রাঙ্গণে এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে আলমডাঙ্গা একাডেমির ম্যানেজিং কমিটির সভাপতি প্রফেসর ডক্টর মোহম্মদ আব্দুস শহীদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহীনুর আক্তার।

​প্রধান অতিথির বক্তব্যে শাহীনুর আক্তার বলেন, "শিক্ষার্থীদের এই সাফল্যের মূলে রয়েছে তাদের মেধা, অক্লান্ত পরিশ্রম ও অধ্যবসায়। শুধু ভালো ফলাফলেই সীমাবদ্ধ থাকলে চলবে না; বরং নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।" তিনি শিক্ষার্থীদের অর্জিত এই ধারাবাহিক সাফল্য ধরে রেখে ভবিষ্যতে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

​অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ মফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আবু তালেব, প্রাণিসম্পদ অধিদপ্তরের সহকারী পরিচালক এ এইচ এম শামীমুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিকাইল হোসেন, সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি ফকির মোহাম্মদ এবং আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি বশিরুল আলম।

​আলমডাঙ্গা একাডেমির পরিচালক মোঃ আব্দুল হাই ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল হকের সার্বিক দায়িত্বে আয়োজিত এ অনুষ্ঠান পরিচালনা করেন প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থী হুমায়া মারজিলা ও নুসরাত জাহান মিম। এতে সহায়তা করেন শিক্ষক রাজু আহমেদ ও সাজু আহমেদ।

​আলোচনা পর্ব শেষে সংবর্ধিত কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী হাজী লিয়াকত আলী লিপু মোল্লা, সাবেক স্টেশন মাস্টার হাজী শামসুল হক টুকু, সমাজকর্মী সিরাজুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 1
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0