মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’ করা হয়েছে

২৭ অক্টোবর ২০২৬ - ০৭:০৬
1 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’ করা হয়েছে
ছবি সংগৃহীত

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বাংলা নাম পরিবর্তন করে নতুন নাম নির্ধারণ করেছে সরকার। এখন থেকে এই মন্ত্রণালয়টি ‘নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’ নামে পরিচিত হবে।

​সোমবার (২৬ অক্টোবর) সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়, যা পরবর্তীতে গেজেট আকারে প্রকাশিত হয়েছে। তবে মন্ত্রণালয়ের ইংরেজি নাম ‘Ministry of Women and Children Affairs’ আগের মতো অপরিবর্তিত রাখা হয়েছে।

​এর আগে গত ১৮ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই নামকরণের প্রস্তাবটি অনুমোদন লাভ করে।

​উল্লেখ্য, ১৯৮৯ সালের ৯ নভেম্বর ‘মহিলা বিষয়ক মন্ত্রণালয়’ নামে এই দপ্তরটি প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তীতে ১৯৯৪ সালের ৫ মে নাম পরিবর্তন করে ‘মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’ করা হয়। দীর্ঘ সময় পর এবার বাংলা নাম থেকে ‘মহিলা’ শব্দটি বাদ দিয়ে এর পরিবর্তে ‘নারী’ শব্দ যুক্ত করা হলো।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0