২০২৬ সালের ব্যালন ডি’অরের চূড়ান্ত র‍্যাঙ্কিং প্রকাশ: শীর্ষে হ্যারি কেইন

২৭ অক্টোবর ২০২৬ - ০৭:০০
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
২০২৬ সালের ব্যালন ডি’অরের চূড়ান্ত র‍্যাঙ্কিং প্রকাশ: শীর্ষে হ্যারি কেইন
ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ২০২৬ সালের চূড়ান্ত র‍্যাঙ্কিং প্রকাশ করেছে কর্তৃপক্ষ। প্রকাশিত এই তালিকায় সেরার মুকুট পরেছেন বায়ার্ন মিউনিখের ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন।

​তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন ফ্রান্স ও রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে এবং তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছেন স্পেনের তরুণ সেনসেশন ও বার্সেলোনা ফরোয়ার্ড লামিন ইয়ামাল।

​এছাড়া র‍্যাঙ্কিংয়ের চতুর্থ স্থানে রয়েছেন স্পেনের রদ্রি এবং পঞ্চম স্থানে অবস্থান করছেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি। ষষ্ঠ স্থানে জর্জিয়া ও পিএসজি ফরোয়ার্ড খভিচা কাভারাস্খেলিয়া, সপ্তম স্থানে ফ্রান্সের উসমান দেম্বেলে এবং অষ্টম স্থানে নরওয়ের আর্লিং হলান্ড রয়েছেন।

​২০২৫-২৬ মৌসুমে জার্মান বুন্দেসলিগায় সর্বোচ্চ অ্যাসিস্ট করেও তালিকার নবম স্থানে রয়েছেন মাইকেল অলিসে। অন্যদিকে, দশম স্থানে জায়গা পেয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার ফাবিয়ান রুইজ।

​শীর্ষ দশে স্থান পাওয়ার পর ক্রমানুসারে ১১তম থেকে ৩০তম স্থান পর্যন্ত খেলোয়াড়রা হলেন— জুড বেলিংহাম (১১তম), পাউ কুবারসি (১২তম), আশরাফ হাকিমি (১৩তম), ভিতিনিয়া (১৪তম), ডেকলান রাইস (১৫তম), ফেরান তোরেস (১৬তম), ভিনিসিয়ুস জুনিয়র (১৭তম), মার্ক কুকুরেয়া (১৮তম), জোয়াও নেভেস (১৯তম), উইলিয়ান পাচো (২০তম), গ্যাব্রিয়েল (২১তম), লাউতারো মার্তিনেজ (২২তম), নুনো মেন্দেস (২৩তম), লুইস দিয়াজ (২৪তম) এবং মারকিনিয়োস (২৫তম)। এছাড়া ২৬তম থেকে ৩০তম স্থানের মধ্যে রয়েছেন দায়ো উপামেকানো, ব্রুনো ফার্নান্দেজ, জুলিয়ান কুইনোনেস এবং যৌথভাবে ২৯তম স্থান ভাগাভাগি করেছেন উইলিয়াম সালিবা ও সাদিও মানে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0