২৫ বছরের খরা কাটিয়ে ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন
ইংলিশ ফুটবলে দীর্ঘ আড়াই দশকেরও বেশি সময়ের প্রতীক্ষার অবসান ঘটিয়ে মর্যাদাপূর্ণ ব্যালন ডি’অর জিতেছেন হ্যারি কেইন। ২০০১ সালে মাইকেল ওয়েনের পর প্রথম ইংলিশ ফুটবলার হিসেবে এই কীর্তি গড়লেন বায়ার্ন মিউনিখের ৩৩ বছর বয়সী এই স্ট্রাইকার। একই সঙ্গে দীর্ঘ ৪৫ বছর পর বায়ার্ন মিউনিখের কোনো খেলোয়াড় এই আন্তর্জাতিক পুরস্কারের স্বাদ পেলেন।
লন্ডনে আয়োজিত জাকজমকপূর্ণ ব্যালন ডি’অর অনুষ্ঠানে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো ‘ফেনোমেনন’-এর হাত থেকে ট্রফি গ্রহণ করেন কেইন। স্ট্যানলি ম্যাথুস, ববি চার্লটন, কেভিন কিগান ও মাইকেল ওয়েনের পর তিনি পঞ্চম ইংলিশ ফুটবলার হিসেবে এই সম্মানজনক খেতাব অর্জন করলেন। এর আগে ১৯৮১ সালে কার্ল-হেইঞ্জ রুমেনিগের পর বায়ার্নের কোনো খেলোয়াড় হিসেবে ব্যালন ডি’অর জিতেছিলেন।
বিদায়ী মৌসুমে ক্লাব ও জাতীয় দলের জার্সিতে অসাধারণ ফর্মে ছিলেন এই ইংলিশ তারকা। সব প্রতিযোগিতা মিলিয়ে ৬৫ ম্যাচে তিনি মোট ৭৩ গোল করেন। এর মধ্যে কেবল বায়ার্ন মিউনিখের হয়ে ৫১ ম্যাচ খেলে ৬১ গোল করেছেন, যা ক্লাবটির ইতিহাসে এক মৌসুমে কোনো খেলোয়াড়ের সর্বাধিক গোলের রেকর্ড।
এবারের আসরে কেইনের মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন তরুণ তুর্কি লামিন ইয়ামাল ও কিলিয়ান এমবাপ্পে। শক্তিশালী প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে ট্রফি জয়ের পর নিজের প্রতিক্রিয়ায় কেইন বলেন, ‘আমি প্রায় ভাষাহীন। নিজের বেড়ে ওঠার শহর লন্ডনে এই পুরস্কার পাওয়া বিষয়টি আমার জন্য আরও বেশি বিশেষ। যারা আমাকে ভোট দিয়েছেন, তাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ।’
তিনি আরও বলেন, ‘আমি জানি, বছরটি বেশ কঠিন ছিল। এই কক্ষে উপস্থিত সবাই বিশ্বমানের খেলোয়াড়। বিজয়ী ও মনোনয়ন পাওয়া সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন।’
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











