আজারবাইজান থেকে অনূর্ধ্ব-১৫ ফুটবলে রানার্সআপ হয়ে ফেরা: অর্জন বনাম বাফুফের বয়ান

০৪ নভেম্বর ২০২৬ - ১৭:১২
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
আজারবাইজান থেকে অনূর্ধ্ব-১৫ ফুটবলে রানার্সআপ হয়ে ফেরা: অর্জন বনাম বাফুফের বয়ান
ছবি সংগৃহীত

আজারবাকিজানে অনুষ্ঠিত ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছে বাংলাদেশ কিশোর ফুটবল দল। টুর্নামেন্টের ‘ই’ টায়ারে রানার্সআপ হয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা, যা দেশের ফুটবলের জন্য একটি ইতিবাচক অভিজ্ঞতা। তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পাঠানো সংবর্ধনা কার্ডে এই সাফল্যকে যেভাবে উপস্থাপন করা হয়েছে, তা নিয়ে ক্রীড়া অঙ্গনে নানামুখী আলোচনা শুরু হয়েছে।

​বাকুতে অনুষ্ঠিত এই মেলায় ১৮৯টি দেশ অংশ নিয়েছিল। টুর্নামেন্টের মূল বা ‘টায়ার-এ’ স্তরে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন এবং রানার্সআপ হয়েছে চেক প্রজাতন্ত্র। অন্যদিকে, বাংলাদেশ খেলেছে পঞ্চম স্তর বা ‘টায়ার-ই’ টায়ারে, যেখানে সার্বিক অবস্থানে দলটি ১৩০তম স্থান লাভ করে। টুর্নামেন্টের ফাইনালে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের কাছে ৪-১ গোলে পরাজিত হয় বাংলাদেশ। এর আগে মন্টেনেগ্রোকে ৪-০ গোলে হারানো এবং গ্যাবন ও শক্তিশালী প্রতিপক্ষদের বিপক্ষে কিশোরদের লড়াই প্রশংসা কুড়িয়েছে।

​আজারবাইজান থেকে দেশে ফেরার পর বাফুফে সভাপতি তাবিথ আওয়াল কিশোর ফুটবলারদের সাহস ও লড়াইয়ের প্রশংসা করে বলেন, আগে এসব দলের বিপক্ষে খেলার কথা ভাবা না গেলেও এখনকার খেলোয়াড়রা চোখে চোখ রেখে লড়ছে। সফল এই দলের প্রত্যেক সদস্যকে এক লাখ টাকা করে অর্থপ্রদান করেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আগামীতে একই টুর্নামেন্টে বাংলাদেশের মেয়েরাও অংশ নেবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

​ফিফার এই টুর্নামেন্টের মূল লক্ষ্য ছিল ট্রফি জয়ের তীব্র প্রতিযোগিতার চেয়ে বিশ্বজুড়ে তৃণমূল ফুটবলের বিকাশ ও তরুণ প্রতিভাদের আন্তর্জাতিক অভিজ্ঞতা প্রদান। ফিফার গ্লোবাল ফুটবল ডেভেলপমেন্ট প্রধান আর্সেন ওয়েঙ্গারের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে স্তরভিত্তিক এই ফরম্যাট তৈরি করা হয়, যেন প্রতিটি দল শেষ পর্যন্ত খেলার সুযোগ পায়। প্রথাগত নকআউট ফরম্যাটের বাইরে এই আয়োজনের উদ্দেশ্য ছিল কিশোরদের বৈশ্বিক প্ল্যাটফর্মে নিজেদের মেলে ধরার সুযোগ সৃষ্টি করা।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0