পূর্ণাঙ্গ রূপে আসছে চরকির ওয়েব সিরিজ ‘ফেউ কমপ্লিট সাগা’, মুক্তি ১১ নভেম্বর

০৪ নভেম্বর ২০২৬ - ১৭:১৫
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
পূর্ণাঙ্গ রূপে আসছে চরকির ওয়েব সিরিজ ‘ফেউ কমপ্লিট সাগা’, মুক্তি ১১ নভেম্বর
ছবি: সংগৃহীত

ঐতিহাসিক মরিচঝাঁপ গণহত্যার পটভূমিতে নির্মিত জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ফেউ’ এবার আসছে পূর্ণাঙ্গ রূপ বা ‘ফেউ কমপ্লিট সাগা’ নিয়ে। সুন্দরবনের দুর্গম এলাকায় চিত্রায়িত এই সিরিজে ফুটিয়ে তোলা হয়েছে সাধারণ মানুষের সংগ্রাম ও বাংলাদেশিদের বীরত্বগাথা। সিরিজটি পরিচালনা করেছেন সুকর্ণ শাহেদ ধীমান। মঙ্গলবার (৪ নভেম্বর) এর আনুষ্ঠানিক টিজার প্রকাশ করা হয়েছে।

​প্রকাশিত ১ মিনিট বা তারও বেশি সময়ের টিজারে বনের আবহ এবং রহস্যময় সংলাপ দর্শকদের নজর কেড়েছে। ৯ পর্বের এই পূর্ণাঙ্গ সাগাটি আগামী ১১ নভেম্বর রাত ১২টায় (১২ নভেম্বর) জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

​ফিকশনাল এই গল্পের চিত্রনাট্য তৈরি করেছেন সুকর্ণ শাহেদ ধীমান ও সিদ্দিক আহমেদ। এর কাহিনী বিন্যাস করেছেন সুকর্ণ শাহেদ ধীমান ও রোমেল রহমান। প্রথম সিজনের শেষ প্রশ্নগুলোর উত্তর, সুন্দরবনের জলদস্যু বাহিনী থেকে সর্দার হওয়া মার্শালের পরিণতি এবং স্থানীয় ও আন্তর্জাতিক রাজনীতির নানা সমীকরণ এই সিজনে স্পষ্ট হবে বলে জানিয়েছেন নির্মাতা। এটি মূলত প্রথম সিজনের বাকি অংশ যুক্ত করে তৈরি একটি পূর্ণাঙ্গ রূপ।

​সিরিজটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, চঞ্চল চৌধুরী, মোস্তাফিজুর নূর ইমরান, তানভীর অপূর্ব, হোসাইন জীবন, তাহমিনা অথৈসহ একঝাঁক শিল্পী। এছাড়া খুলনা, বাগেরহাট ও বটিয়াঘাটা অঞ্চলের শতাধিক স্থানীয় অভিনয়শিল্পীও এতে অংশ নিয়েছেন।

​চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি জানান, প্রথম সিজনের সাফল্যের পর দর্শকরা এর পেছনের ইতিহাস ও রাজনৈতিক প্রেক্ষাপটের চূড়ান্ত পরিণতি দেখতে পাবে। দুর্গম লোকেশনে ধারণ করা এই কাজটি দর্শকের মন জয় করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0