২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৪০২

০৪ নভেম্বর ২০২৬ - ১৭:০৪
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৪০২
ছবি: সংগৃহীত

দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সারা দেশে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, ৩ নভেম্বর সকাল ৮টা থেকে ৪ নভেম্বর সকাল ৮টার মধ্যে এই প্রাণহানির ঘটনা ঘটে। তবে এই নির্দিষ্ট সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। একই সময়ের ব্যবধানে হাম এবং এর উপসর্গে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪০২ জন নতুন রোগী।

​বুধবার স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ১৫ মার্চ থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশে মোট ১ হাজার ১৬৪ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি, হাম শনাক্ত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে আরও ১০৫ শিশু। সব মিলিয়ে দেশে হাম ও এর উপসর্গে মোট শিশুর মৃত্যুর সংখ্যা বেড়ে ১ হাজার ২৬৯ জনে দাঁড়িয়েছে।

​স্বাস্থ্য অধিদফতরের পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ১ হাজার ৪০২ জনের মধ্যে ১ হাজার ৩২৫ জন সন্দেহজনক হাম রোগী এবং বাকি ৭৭ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।

​এদিকে, গত ১৫ মার্চ থেকে শুরু করে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৮ হাজার ৬৩৪ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১ লাখ ৯৯ হাজার ৮৯৪ জন রোগী। স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশজুড়ে মোট ২ লাখ ৩৪ হাজার ১৪৮ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে এবং এই সময়ের মধ্যে মোট ২৪ হাজার ১৫০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0