মেডিকেল ও ডেন্টাল কলেজের এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষা পেছাল

০৪ নভেম্বর ২০২৬ - ১৬:৫৪
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
মেডিকেল ও ডেন্টাল কলেজের এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষা পেছাল
ছবি: সংগৃহীত

নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হচ্ছে না ২০২৬-২৭ সেশনের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা থাকা এই পরীক্ষাটি আরও কিছুদিন পেছানো হয়েছে।

​বুধবার (৪ নভেম্বর) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পূর্বনির্ধারিত তারিখে পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না, তবে এখনো নতুন তারিখ চূড়ান্ত করা হয়নি।

​অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে, চলতি বছর এইচএসসি ও সমমানের পুনঃপরীক্ষায় (সাপ্লিমেন্টারি) অংশ নেওয়া শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সুযোগ দেওয়ার বিষয়ে সরকারি সিদ্ধান্ত আসার পর নতুন তারিখ নির্ধারণ করা হবে।

​অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন বলেন, সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা বর্তমানে উত্তীর্ণদের সমান সুযোগ পাবে কি না, সে বিষয়ে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি ভর্তি নীতিমালা চূড়ান্ত হওয়ার পরই পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে।

​উল্লেখ্য, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় প্রায় ৬ লাখ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন এবং পাসের হার ৫২.১২ শতাংশ, যা গত ২২ বছরের মধ্যে সর্বনিম্ন। এই পরিস্থিতিতে প্রথমবারের মতো ৪ লাখের বেশি শিক্ষার্থীকে এক বা দুই বিষয়ে সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিচ্ছে সরকার। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে এই বিশেষ পরীক্ষা গ্রহণ এবং মাসের শেষ দিকে ফলাফল প্রকাশের মাধ্যমে উত্তীর্ণ শিক্ষার্থীরা চলতি শিক্ষাবর্ষেই উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ পাবেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0