মগবাজারে আসিফ আকবরের গাড়িতে দুর্বৃত্তের গুলি, যা জানাল পুলিশ

২৪ অক্টোবর ২০২৬ - ১১:০৬
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
মগবাজারে আসিফ আকবরের গাড়িতে দুর্বৃত্তের গুলি, যা জানাল পুলিশ
ছবি: সংগৃহীত

রাজধানীর মগবাজারে জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। হঠাৎ ঘটিত এই হামলায় এলাকায় চাঞ্চল্য ও উদ্বেগ তৈরি হয়েছে।

​পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার ভোর ৪টা ৫০ মিনিটের দিকে মগবাজারের বিশাল মার্কেটের সামনে একটি সিএনজিতে করে এক যুবক এসে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি চালায় এবং দ্রুত পালিয়ে যায়। সৌভাগ্যবশত ঘটনার সময় গাড়িটিতে কেউ ছিলেন না। এ সময় শিল্পী আসিফ আকবর বিশাল মার্কেটের তিনতলায় নিজের অফিসেই অবস্থান করছিলেন। দুর্বৃত্তদের ছোড়া গুলিতে কেউ হতাহত হননি, তবে গাড়িটির পেছনের ডান পাশের গ্লাস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

​গুলির শব্দ শুনে তাৎক্ষণিকভাবে নিচে নেমে আসেন আসিফ আকবর। পরে তিনি নিজেই জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রাথমিক তদন্ত পরিচালনা করে।

​এ বিষয়ে হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) আল আমিন গণমাধ্যমকে বলেন, ঘটনার পর তাৎক্ষণিকভাবে নির্দিষ্ট কাউকে সন্দেহ করার মতো কোনো তথ্য বা সুনির্দিষ্ট অভিযোগ জানাতে পারেননি ওই সংগীতশিল্পী। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। এছাড়া পুলিশ অভিযোগের কথা বললেও আসিফ আকবর পুলিশকে জানিয়েছেন যে, বিষয়টি তিনি পরে দেখবেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 1
রাগ রাগ 0