কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে ফের বোমাতঙ্ক

২৩ অক্টোবর ২০২৬ - ২১:১১
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে ফের বোমাতঙ্ক
ছবি সংগৃহীত

কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে একটি রহস্যময় চিরকুটকে কেন্দ্র করে তীব্র বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে বিমানবন্দরের নারীদের শৌচাগার থেকে ওই চিরকুটটি উদ্ধার করা হয়।

​বিমানবন্দর সূত্রে জানা যায়, সকালে এক পরিচ্ছন্নতাকর্মী নারীদের শৌচাগারে গিয়ে একটি চিরকুট দেখতে পান। সেখানে উল্লেখ ছিল যে বিমানবন্দরের ৩০ নম্বর গেটে বোমা রাখা রয়েছে। এই তথ্য ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই বিমানবন্দর চত্বরে চরম চাঞ্চল্য ও উদ্বেগের সৃষ্টি হয়।

​ঘটনার পরপরই দ্রুত এয়ারপোর্ট থানাকে বিষয়টি জানানো হয়। খবর পেয়ে পুলিশ, কেন্দ্রীয় বাহিনীর সদস্য এবং বম্ব স্কোয়াডের একটি বিশেষ দল দ্রুত বিমানবন্দরে পৌঁছে তল্লাশি অভিযান শুরু করে। বিমানবন্দরজুড়ে নিবিড় তল্লাশি চালানো হলেও শেষ পর্যন্ত সন্দেহজনক বা বিপজ্জনক কিছু পাওয়া যায়নি।

​উল্লেখ্য, দুর্গাপূজার ছুটি শেষে শুক্রবার বিমানবন্দরে যাত্রীদের উপচে পড়া ভিড় ছিল। এই ব্যস্ততার মধ্যে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ায় যাত্রী এবং বিমানবন্দরকর্মীদের মধ্যে সাময়িক আতঙ্ক তৈরি হয়। এর আগে গত ৮ অক্টোবরও ইমেইলের মাধ্যমে কলকাতার এই বিমানবন্দরে একই ধরনের বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল, যা পরবর্তীতে তল্লাশির পর গুজব বলে প্রমাণিত হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0