বাংলাদেশ ফুটবলের উন্নয়নে জাপানের সহযোগিতা চায় বাফুফে

২৩ অক্টোবর ২০২৬ - ২০:৪০
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
বাংলাদেশ ফুটবলের উন্নয়নে জাপানের সহযোগিতা চায় বাফুফে
ছবি: সংগৃহীত

জাপানে অনুষ্ঠিত এএফসি কংগ্রেসে জাপানি ক্লাবের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বৈঠকে দেশের ফুটবলের অগ্রগতির জন্য জাপানের সহযোগিতা কামনা করা হয়েছে।

​শুক্রবার (২৩ অক্টোবর) সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জাপানের জে-টু লিগের ক্লাব এফসি ইমাবারির সঙ্গে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি এবং শামসুল হুদা ফুটবল অ্যাকাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি মো. নাসের শাহরিয়ার জাহেদী একটি ফলপ্রসূ সভা করেছেন। দুই পক্ষের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে এই আলোচনা অনুষ্ঠিত হয়।

​প্রস্তাবিত এই সমঝোতা স্মারকের মূল লক্ষ্য হলো— যুব ফুটবল উন্নয়ন এবং কোচ ও খেলোয়াড় বিনিময় কর্মসূচিতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করা। এর মাধ্যমে দেশের তরুণ ফুটবলার ও কোচদের মূল্যবান আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনের পথ সুগম হবে বলে আশা করা হচ্ছে।

​সভায় এফসি ইমাবারির প্রতিনিধি হিসেবে মি. তাকুয়া ইয়ামাদা উপস্থিত ছিলেন। এছাড়া বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার এবং মিতসুবিশি কর্পোরেশনের এইতো মাতসুয়ুকি বৈঠকে অংশ নেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, এই উদ্যোগটি বাংলাদেশে যুব ফুটবলের উন্নয়নে আন্তর্জাতিক অংশীদারিত্ব বাড়াতে এবং নতুন সুযোগ তৈরি করতে জোরালো ভূমিকা রাখবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0