দেশের বাজারে আবারও কমলো সোনার দাম, নতুন রেটে কেনাবেচা
দেশীয় বাজারে সোনার দামের নিম্নমুখী ধারা অব্যাহত রয়েছে। স্থানীয় বাজারে তেজাবি বা বিশুদ্ধ সোনার দাম হ্রাস পাওয়ায় আরও এক দফা কমানো হয়েছে এই মূল্যবান ধাতুর দর। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নির্ধারিত নতুন মূল্যে দেশের বাজারে বেচাকেনা চলছে।
নতুন দর অনুযায়ী, ভ্যাট ও সমন্বয়সহ বাজারে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকায়। বাজুস প্রতি ভরিতে এই মানের সোনার দাম ৩ হাজার ৩২৪ টাকা হ্রাস করার পর গত রবিবার সকাল ১০টা থেকে এই নতুন সিদ্ধান্ত কার্যকর হয়।
বাজার পর্যালোচনায় দেখা গেছে, শুধু ২২ ক্যারেটই নয়, অন্যান্য মানের সোনার দামেও এসেছে বড় ধরনের পরিবর্তন। বাজারে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা। অন্যদিকে ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকায় বিক্রি হচ্ছে।
এর আগে গত ২৩ অক্টোবরও সোনার মূল্য সমন্বয় করা হয়েছিল। সেদিন ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের সোনা ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করা হয়। ওই একই দিনে ২১ ক্যারেট ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৫০ ২৩২ টাকা করা হয়েছিল। তার পূর্বেও দুই ধাপে কমেছিল সোনার বাজারদর।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











