খুলনার বটিয়াঘাটায় সাবেক এক ছাত্রদল নেতাকে গুলি
খুলনার বটিয়াঘাটা উপজেলায় সোহেল শেখ (৩৪) নামের ছাত্রদলের এক সাবেক নেতাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বড় কড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ সোহেল শেখ বটিয়াঘাটা উপজেলার আমিরপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি এবং বর্তমানে যুবদল রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি বড় কড়িয়া গ্রামের গনি শেখের ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশের তথ্য অনুযায়ী, ঘটনার রাতে বড় কড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মোটরসাইকেলে বসে থাকা অবস্থায় অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। এতে তার ডান হাত ও পেটের ডান পাশে গুরুতর জখম হয়।
প্রাসঙ্গিক সংবাদ
- আলমডাঙ্গায় মাদক মামলায় এক নারী ও ট্যাপেন্টাডলসহ একজন গ্রেপ্তার
- আলমডাঙ্গায় জামায়াতের প্রস্তুতি সভা: ৩১ অক্টোবরের লংমার্চ সফল করার আহ্বান
- আলমডাঙ্গার ভাংবাড়ীয়ায় ফুটবল টুর্নামেন্টে সাজু দ্যা টাইগার ক্লাব চ্যাম্পিয়ন
- ঝিনাইদহের শৈলকুপার এক শিশু শিক্ষার্থীর ডেঙ্গুতে মৃত্যু
- যশোরের মণিরামপুরে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মর্মান্তিক মৃত্যু, আহত বাবা
পরবর্তীতে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে সার্জারি ইউনিট-১-এর ৯ ও ১০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন থাকার পর অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার খবর পেয়ে বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং স্থানীয় বাইনতলা ক্যাম্পের পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে খুলনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সেখান থেকে পিস্তলের একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। জড়িত দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।
পুলিশ আরও জানায়, আহত সোহেল শেখ ওরফে সোহেল পারভেজের বিরুদ্ধে মাদক, চাঁদাবাজি ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন অভিযোগে ১১টি মামলা রয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











