চুয়াডাঙ্গায় মাদক মামলায় এক আসামির যাবজ্জীবন
চুয়াডাঙ্গায় মাদক মামলায় জালাল মালিথা (৫১) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সাজাবাবদ কারাদণ্ডের পাশাপাশি তাকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
রোববার (৪ অক্টোবর) দুপুরে চুয়াডাঙ্গার বিশেষ দায়রা জজ আদালতের বিচারক শিমুল কুমার বিশ্বাস আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায় প্রদানের পর তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত জালাল মালিথা চুয়াডাঙ্গা পৌর এলাকার রেলপাড়া (কানাপুকুর) এলাকার মৃত আলতাফ হোসেন মালিথার ছেলে।
প্রাসঙ্গিক সংবাদ
- চুয়াডাঙ্গায় অবৈধভাবে গ্যাস বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা
- চুয়াডাঙ্গায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের নতুন কমিটি অনুমোদন
- দামুড়হুদায় গাছে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ হারালেন এক যুবক,আশঙ্কাজনক অবস্থায় ভর্তি ১
- চুয়াডাঙ্গায় পাঁচ রুটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, দূরপাল্লার যানবাহনও বন্ধের হুঁশিয়ারি
- আলমডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযান: ৩ প্রতিষ্ঠানকে ৩৮ হাজার টাকা জ/রি/মানা
নথিসূত্রে জানা গেছে, ২০২১ সালের ২৮ মার্চ সন্ধ্যায় চুয়াডাঙ্গা একাডেমি মোড় এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ওই সময় কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ‘সোনারতরী এক্সপ্রেস’ বাসে তল্লাশি চালিয়ে জালাল মালিথার হাতের একটি ব্যাগ থেকে ৮৯৯ অ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশন জব্দ করা হয়। উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৬৯ হাজার ৭০০ টাকা।
উদ্ধারের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবদুল্লাহ আল মামুন বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। মামলার চারজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও প্রামাণিক উপাদান পর্যালোচনার পর আদালত জালাল মালিথাকে দোষী সাব্যস্ত করে এ রায় দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিম জানান, এ রায়ের মাধ্যমে মাদকের বিরুদ্ধে একটি স্পষ্ট ও কঠোর বার্তা পৌঁছানো হয়েছে, যা মাদক নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
1
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











