এআই কোম্পানির বিরুদ্ধে ৭ হাজার কোটি টাকার ক্ষতিপূরণ মামলা ঊর্বশীর
অনুমতি ছাড়া ছবি ব্যবহারের অভিযোগ
অনুমতি না নিয়ে নাম, ছবি ও ভিডিও ব্যবহার করে বাণিজ্য করার অভিযোগে লস অ্যাঞ্জেলেসের একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) তৈরি করা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নিয়েছেন বলিউড অভিনেত্রী ঊর্বশী রাউতেলা। প্রতিষ্ঠানের এমন কর্মকাণ্ডের প্রেক্ষিতে ৭ হাজার কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করেছেন তিনি।
অভিনেত্রীর কড়া হুঁশিয়ারি
ঊর্বশীর অফিশিয়াল টিমের পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, লস অ্যাঞ্জেলেসের ওই এআই প্রযুক্তি সংস্থাটি অভিনেত্রীর ব্যক্তিগত পরিচয় ও ডিজিটাল কনটেন্ট ব্যবহার করে অবৈধভাবে বিলিয়ন ডলারের ব্যবসা পরিচালনা করছে। এই বিষয়ে কঠোর মনোভাব প্রকাশ করে ঊর্বশী বলেন, “আপনারা আপনাদের এআই সংস্থার নিজস্ব ব্র্যান্ড তৈরি করুন, কিন্তু অনুমতি ছাড়া সেখানে আমার নাম জড়াবেন না।”
ডিপফেক বিতর্ক ও তারকাদের উদ্বেগ
সাম্প্রতিক সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিপফেক প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের ছবি বা ভিডিও বিকৃত করার ঘটনা ব্যাপকভাবে বেড়েছে। এর আগেও ঊর্বশীর একটি বাথরুমের দৃশ্য এবং এক ব্যক্তির সঙ্গে ধারণ করা ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছিল, যা নিয়ে নানা বিতর্ক তৈরি হয়। পরবর্তীতে জানা যায়, এসব দৃশ্যের কয়েকটি ছিল চলচ্চিত্রের অংশ বা প্রযুক্তিগতভাবে বিকৃত। এমন ঘটনার জের ধরেই এবার আদালতের দ্বারস্থ হলেন এই অভিনেত্রী। উল্লেখ্য, এর আগে ঐশ্বর্য রাই বচ্চন, সালমান খান, বিবেক ওবেরয় ও আল্লু অর্জুনের মতো তারকারাও ডিপফেক প্রযুক্তির অপব্যবহারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করেছেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











