চুয়াডাঙ্গার দামুড়হুদায় পুকুরে পড়ে যাওয়া ১০ টাকার নোট তুলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় পুকুরের পানিতে ডুবে সিয়াম নামের তিন বছর বয়সী এক শিশু মারা গেছে। রোববার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে নিজ বাড়ির পার্শ্ববর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সিয়াম কার্পাসডাঙ্গা মাঝেরপাড়া এলাকার বাসিন্দা শফিকুল ইসলামের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার সকালে শিশু সিয়াম বাড়ি থেকে পাশের একটি দোকানে চিপস কিনতে যাচ্ছিল। পথিমধ্যে পুকুরের পাশ দিয়ে যাওয়ার সময় অসাবধানতাবশত তার হাত থেকে ১০ টাকার একটি নোট পানিতে পড়ে যায়। ভাসমান টাকাটি তুলতে গিয়ে শিশুটি পুকুরের পানিতে নেমে তলিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা পুকুর থেকে তার নিথর দেহ উদ্ধার করেন।
এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন জানান, খবর পেয়েই পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছেছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











