সংকটকালে দ্রুত সহায়তা পৌঁছাতে কাজ করছে সরকার: জহির উদ্দিন স্বপন

০৪ অক্টোবর ২০২৬ - ১৪:২৯
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
সংকটকালে দ্রুত সহায়তা পৌঁছাতে কাজ করছে সরকার: জহির উদ্দিন স্বপন
ছবি সংগৃহীত

প্রাকৃতিক দুর্যোগ কিংবা অর্থনৈতিক সংকটকালে সাধারণ মানুষের কাছে দ্রুত সহায়তা পৌঁছাতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে নাগরিক সেবা সহজ করতে দেশের ডিজিটাল ব্যবস্থা শক্তিশালী করার ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

​রবিবার (৪ অক্টোবর) সকালে অনুষ্ঠিত ‘বে অব বেঙ্গল ২০২৬ কনভারসেশন’-এর দ্বিতীয় দিনের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা জানান।

​সামাজিক সুরক্ষায় সুদূরপ্রসারী উদ্যোগ

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলেন, একটি সমন্বিত সামাজিক সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলাই বর্তমান সরকারের মূল লক্ষ্য। সামাজিক সুরক্ষামূলক খাতগুলোকে স্রেফ ত্রাণ বা সাহায্য হিসেবে না দেখে দীর্ঘমেয়াদি বিনিয়োগ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এর মাধ্যমে দেশের প্রতিটি নাগরিকের জন্য সব ধরনের সেবা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

​জহির উদ্দিন স্বপন আরও উল্লেখ করেন, কেবল ত্রাণ বিতরণের ওপর নির্ভরতা কমিয়ে জনগণের নিজস্ব সক্ষমতা তৈরি এবং ঝুঁকিপূর্ণ মানুষকে স্বাবলম্বী করে তোলাই এখন মূল অগ্রাধিকার। এ লক্ষ্য বাস্তবায়নে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও প্রবাসী কার্ডের মতো সময়োপযোগী পদক্ষেপগুলো সামাজিকভাবে পিছিয়ে পড়া মানুষকে টেকসই সুরক্ষার আওতায় আনতে কার্যকর ভূমিকা রাখছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0