শেখ হাসিনাকে ফেরত ইস্যুতে মুখ খুললেন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী

০৩ অক্টোবর ২০২৬ - ১৬:২৬
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
শেখ হাসিনাকে ফেরত ইস্যুতে মুখ খুললেন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী
দিনেশ ত্রিবেদী। ছবি সংগৃহীত

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে নির্দিষ্ট কোনো সময়সীমা বেঁধে দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। হস্তান্তরের বিষয়টিকে সম্পূর্ণ আইনি ও বিচারিক প্রক্রিয়া হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এই প্রক্রিয়ার সঙ্গে আদালত যুক্ত থাকায় সময়সীমা বলা যাচ্ছে না।

​শনিবার (৩ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত পঞ্চম ‘বে অব বেঙ্গল কনভারসেশন’-এর ‘পাওয়ার অ্যান্ড প্রুডেন্স’ শীর্ষক সেশনে এক শিক্ষার্থীর প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।

​আইনি কাঠামোর অধীন প্রক্রিয়া

শেখ হাসিনাকে ফেরানোর প্রসঙ্গে ভারতীয় হাইকমিশনার বলেন, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইতিমধ্যেই বারবার বিষয়টি স্পষ্ট করেছেন। প্রক্রিয়াটি সম্পূর্ণ সুগঠিত এবং আইনি কাঠামোর ভেতরেই পরিচালিত হচ্ছে। বাংলাদেশ যেমন আইনের শাসন ও বিচারব্যবস্থার প্রতি শ্রদ্ধাশীল, ভারতও একটি গণতান্ত্রিক দেশ হিসেবে তাদের বিচারিক প্রক্রিয়ার প্রতি পূর্ণ শ্রদ্ধা পোষণ করে।

​শেখ হাসিনার ভারত গমনের প্রেক্ষাপট

২০২৪ সালের ৫ আগস্টের পরিস্থিতি স্মরণ করে দীনেশ ত্রিবেদী বলেন, শেখ হাসিনাকে ভারতীয় সশস্ত্র বাহিনী বা বিমানবাহিনী ভারতে নিয়ে যায়নি। তৎকালীন উদ্ভূত দুঃখজনক পরিস্থিতির মুখে তিনি নিজেই সামরিক বিমানে ভারতে পৌঁছান। ভারত এই পরিস্থিতির জন্য আগে থেকে প্রস্তুত ছিল না উল্লেখ করে তিনি বলেন, তৎকালীন বাস্তবতায় প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সামনে অবতরণের অনুমতি দেওয়া ছাড়া অন্য কোনো বিকল্প খোলা ছিল না। তবে বর্তমান হস্তান্তরের আইনি বিষয়টি সম্পূর্ণ স্বাধীনভাবে তার নিজস্ব গতিতে চলবে বলে তিনি স্পষ্ট জানান।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0