এশিয়ান গেমস ক্রিকেট: পাকিস্তানকে ২১২ রানের লক্ষ্য দিল ভারত

০৩ অক্টোবর ২০২৬ - ১৩:২৬
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
এশিয়ান গেমস ক্রিকেট: পাকিস্তানকে ২১২ রানের লক্ষ্য দিল ভারত
ছবি: সংগৃহীত

এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেটের স্বর্ণপদক নির্ধারণী ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করিয়েছে ভারত। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২১১ রান সংগ্রহ করেছে ভারতীয় দল। ফলে স্বর্ণ জিততে হলে পাকিস্তানকে করতে হবে ২১২ রান।

​শনিবার (৩ অক্টোবর) জাপানের নিশিনে অনুষ্ঠিত এই হাইভোল্টেজ ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক শ্রেয়াস আইয়ার। ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই পাকিস্তানি বোলারদের ওপর চড়াও হন ভারতীয় ব্যাটাররা।

​প্রথম পাওয়ার প্লেতে ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৮১ রান যোগ করে ভারত। এর মধ্যে বৈভব সূর্যবংশি ৯ বলে ১৫ রান এবং সঞ্জু স্যামসন ২ রান করে সাজঘরে ফেরেন।

​অভিষেক ও তিলকের ঝড়ো হাফসেঞ্চুরি

​শুরুর জোড়া ধাক্কা সামলে রানের চাকা সচল রাখেন অন্য ওপেনার অভিষেক শর্মা। তিনি ২৮ বলে ৩টি চার ও ৭টি ছক্কার সাহায্যে ৬১ রানের বিধ্বংসী ইনিংস উপহার দেন। মাঝে অধিনায়ক শ্রেয়াস আইয়ার ২৪ রান এবং ঈশান কিষাণ ২০ রান করেন।

​শেষ দিকে তিলক ভার্মার অপরাজিত তাণ্ডবে দলের সংগ্রহ ২০০ পার হয়। তিনি ২২ বলে ৪টি ছক্কা ও ১টি চারের মারে অপরাজিত ৫১ রানের ইনিংস খেলেন। তাঁকে সঙ্গ দেওয়া শিবম দুবে ১৫ বলে ২টি চার ও ২টি ছক্কায় ২৭ রান করে ষষ্ঠ ব্যাটার হিসেবে আউট হন।

​পাকিস্তানের হয়ে বল হাতে আহমেদ দানিয়াল ও আরাফাত মিনহাস ২টি করে উইকেট নেন। এছাড়া সাইম আইয়ুব ও আবরার আহমেদ একটি করে উইকেট শিকার করেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0