বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

০২ অক্টোবর ২০২৬ - ২০:৪৬
প্রকাশিত: ১ ঘন্টা আগে
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই
ছবি সংগৃহীত

অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ও প্রকাশক তৌফিক ইমরোজ খালিদী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। চিকিৎসাধীন অবস্থায় যুক্তরাজ্যে বাংলাদেশ সময় শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যা সাতটার দিকে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

​বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সিনিয়র করেসপন্ডেন্ট সুমন মাহমুদ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

​জানা গেছে, সম্প্রতি চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন তৌফিক ইমরোজ খালিদী। গত বৃহস্পতিবার রাতে তিনি অবস্থানরত হোটেল কক্ষে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান। পরবর্তীতে জরুরি সেবা অ্যাম্বুলেন্সে করে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মস্তিষ্কের রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।

​সাংবাদিকতায় দীর্ঘ পথচলা

বাংলাদেশের গণমাধ্যম অঙ্গনে তৌফিক ইমরোজ খালিদী একজন অত্যন্ত পরিচিত ব্যক্তিত্ব। ২০০৬ সাল থেকে তিনি দেশের প্রথম ডটকমভিত্তিক সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

​বিডিনিউজে যুক্ত হওয়ার আগে তিনি দেশের বেশ কয়েকটি প্রতিষ্ঠিত ব্রডশিট পত্রিকায় সাংবাদিকতা করেন। পরবর্তীতে যুক্তরাজ্যের বিবিসি বাংলায় রেডিও উপস্থাপক, প্রযোজক ও সম্পাদক হিসেবে সুনামের সঙ্গে কাজ করেছেন। ঢাকা ও লন্ডনসহ আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানে সাংবাদিকতা বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ নেন তিনি।

​প্রিন্ট, সম্প্রচার ও ডিজিটাল—তিন মাধ্যমেই কাজের দীর্ঘ অভিজ্ঞতা ছিল তৌফিক ইমরোজ খালিদীর। রাজনীতি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক, ব্যবসা ও উন্নয়নসংক্রান্ত সাংবাদিকতায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

​তার প্রয়াণে দেশের গণমাধ্যম অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। প্রবীণ এই সাংবাদিকের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বিভিন্ন সাংবাদিক নেতৃবৃন্দ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0