বীর মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্তির আবেদনের সময় বাড়ল ৭ অক্টোবর পর্যন্ত
বীর মুক্তিযোদ্ধা হিসেবে নতুন করে গেজেটভুক্তির জন্য আবেদন দাখিলের সময়সীমা বাড়িয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগ্রহী ব্যক্তিরা আগামী ৭ অক্টোবর ২০২৬ পর্যন্ত এই আবেদন সম্পন্ন করতে পারবেন। নির্ধারিত সময়ের পর আর নতুন কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না বলে স্পষ্ট করা হয়েছে।
মন্ত্রণালয়ের গণবিজ্ঞপ্তি ও নির্দেশনা
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে নির্ধারিত সময়সীমার মধ্যে গেজেটভুক্তির আবেদন জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। স্মারক সূত্রে জানা গেছে, মন্ত্রণালয়ের গেজেট শাখা থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি তৈরি করা হয়, যা ওয়েবাসাইটে প্রকাশের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) শাখায় পাঠানো হয়েছে। উক্ত গণবিজ্ঞপ্তিসংক্রান্ত স্মারকে স্বাক্ষর করেছেন উপসচিব হরিদাস ঠাকুর।
যাচাই-বাছাইয়ের প্রশাসনিক প্রক্রিয়া
মন্ত্রণালয় সূত্রে জানানো হয়, এর পূর্বেও বিভিন্ন ধাপে বীর মুক্তিযোদ্ধা তালিকাভুক্তির আবেদন নেওয়া হয়েছে এবং সেগুলো প্রক্রিয়াধীন ছিল। আবেদনকারীদের মুক্তিযুদ্ধকালীন ভূমিকা, সনদপত্র ও আনুষঙ্গিক নথিপত্র যথাযথভাবে যাচাই-বাছাইয়ের পর চ চূড়ান্ত তালিকা প্রণয়ন করা হয়। এই যাচাই কার্যক্রমে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) সহ সংশ্লিষ্ট প্রশাসনিক কাঠামো কার্যকর ভূমিকা পালন করে থাকে।
নতুন করে সুযোগ প্রদান ও নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলার পর মন্ত্রণালয় সর্বশেষে ৭ অক্টোবর পর্যন্ত আবেদনের সময় চূড়ান্ত করে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











